somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোররাতে জংশনে

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা জোনাক ফুলের মালা অমন মল্লিকা রাত্তিরে
তোমার গল্পগুলো থেকে আমার স্বপ্নগুলো ছিড়ে
অমন ডুব দিলো, ডুব দিলো - ওসব শুধুই স্বপ্ন ছিলো?
আমার জানার বাকি আছে, আমার অনেক জানার বাকি !

তবু বনলতা সেন-এর ঘরে ওরাই আগুন লাগায়
যারা রাতদুপুরে কান্না করে চাঁদ-তারাকে রাগায়
যারা কাব্য লিখে চলে, শুধুই লেখার কৌতূহলে
যারা স্বপ্ন দেখার ভাণ করে আর স্বপ্নকে দেয় ফাঁকি

ওরা সবই নিয়ে গেল - তুমি দেখতে কি পারছো না?
তুমি চোখ না তুলেই বলো, "ওসব দেখতে হয় না, সোনা"
যখন ওদের তরে জোনাক নামে ফুটপাতে মিছিলে
তুমি আঙ্গুলে চাঁদ তুলে কেমন তাক লাগিয়ে দিলে !
আমি অবাক হয়ে থাকি, আমি অবাক হয়ে থাকি !

আমি পাপীর দলে নাম লেখালাম তোমার চোখের জলে
তখন জোনাক এসে মিশল আমার কাঁচপোকাদের দলে;
বুঝি, আমিই তখন শিকার, আবার আমিই তখন ঘাতক
তুমি বললে হেসে, "পাগল, তুমি কাব্য রাশি'র জাতক,
এখন চুপ করো আর আমি তোমার হাতটা ধরে রাখি"

তখন অবাধ হাওয়া ছড়িয়ে পড়ে ভোররাতে জংশনে
আমার কাব্য থাকে আটকে তোমার ইচ্ছেমতন মনে
আমার কাঠবাদামের পথজুড়ে স্রেফ পাথর এবং ধুলো
আমি পারছি না, পারছি না - তখন বলল সে ফুলগুলো,
"আমরা স্বপ্নে বাঁচার দলে, তুমি অন্য দলে নাকি?"

মানুষ বাঁচতে শিখে যখন থাকে স্বপ্নের আশেপাশে
যখন রাত ঘুমিয়ে পড়ে, যখন সূর্য উঠে আসে
যখন ভাসতে থাকে নীল দুপুরে ভ্যাবচেকা জোনাকি
তুমি জানতে ওসব আগেই; আমার জানার ছিল বাকি।




ছবি: যখন রাত ঘুমিয়ে পড়ে, যখন সূর্য উঠে আসে [নিজস্ব অ্যালবাম]



এটা সম্ভবত গত সেপ্টেম্বরে লেখা। থিমটাও তাই 'স্বপ্ন দেখার জেদ আর বাঁচতে শেখার গান'। তো হঠাৎ ইচ্ছা হয়েছিল একটা গভীর বিষাদ কবিতা লিখতে। শুরু করেছিলাম বিষন্নতায়। কিন্তু কবিতা বিষয়টাই এমন যে লিখতে লিখতে কবিতাই আমার বিষাদ কাটিয়ে দেয় ! গভীর বিষাদ কবিতায় আমি তাই ব্যর্থ। আর এই ব্যাপারটাতে আমি ব্যর্থই থাকতে চাই !

এই কবিতায় স্মরণ করছি সব বিষাদী কবি'দের~

যারা রাতদুপুরে কান্না করে চাঁদ-তারাকে রাগায়
যারা কাব্য লিখে চলে, শুধুই লেখার কৌতূহলে
যারা স্বপ্ন দেখার ভাণ করে আর স্বপ্নকে দেয় ফাঁকি
২৪টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা; সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

×