somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপূর্ব-প্রভা'র পালিয়ে বিয়ে, তোলপাড়

২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুটিং স্পট থেকে পালিয়ে গেলেন নায়ক অপূর্ব ও নায়িকা প্রভা। একেবারে ঢাকা ছেড়ে ময়মনসিংহ। শুধু পালিয়েই ক্ষান্ত হননি সময়ের আলোচিত এ দু’তারকা।
গতকাল সকাল সাড়ে ৮টায় দু’জনে বিয়েও করে ফেলেন। এটি কোন নাটকের দৃশ্য নয়। বাস্তবে বুধবার রাতে পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটেছে সময়ের জনপ্রিয় ও ব্যস্ত টিভি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ক্ষেত্রে। দু’জনের পরিবারের কেউই জানেন না বিয়ের এ ঘটনার কথা। বিয়ের সময় অপূর্ব’র ক’জন বন্ধু সঙ্গে ছিলেন। দু’জনই এখন অবস্থান করছেন ময়মনসিংহ শহরের এক বন্ধুর বাসায়। সেখানেই হয়েছে বাসর। অথচ আগামী ১৭ই ডিসেম্বর প্রভার বিয়ের দিন ধার্য্য ছিল তারই বন্ধু রাজীবের সঙ্গে। টানা ৭ বছরের প্রেমের ফসল হিসেবে গত ১৬ই এপ্রিল রাজীব-প্রভা জুটির বাগদান সম্পন্ন হয়। বাগদানের মাত্র ৩ মাসের মাথায় অপূর্ব’র সঙ্গে-পালিয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় চলছে মিডিয়া জগতে। ওদিকে মেয়ের এ বিয়ে সংবাদে প্রভার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা একরকম আত্মগোপন করে আছেন ময়মনসিংহে। এদিকে, প্রভা-অপূর্ব’র একাধিক কাছের সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম দিকে প্রভার বাবা মেয়ের বিয়ে ঠিক করেন এক বয়স্ক ধনী ব্যবসায়ীর সঙ্গে। যা, প্রভা ও তার মা মেনে নিতে পারেননি। পরে প্রভা তার পরিবারকে জানান, তার সাত বছরের বয়ফ্রেন্ড রাজীব হলে বিয়েতে তার কোন আপত্তি নেই। এর পরই প্রভা ও রাজীবের পরিবার মিলে বিয়ের বিষয়টি চূড়ান্ত করেন। এ ক্ষেত্রে প্রশ্ন উঠেছে, প্রভার পছন্দেই বিয়ে ঠিক করে, বাগদান সম্পন্নের পর প্রভা এমনটা করলো কেন? বিশ্বস্ত সূত্র জানায়, বাগদানের পর প্রভা রাজীবকে খুব একটা মেনে নিতে পারছিলেন না। অন্যদিকে অপূর্ব’র সঙ্গে একাধিক নাটকে জুটি হয়ে কাজ করতে গিয়ে প্রভার খুব মধুর সম্পর্ক গড়ে উঠে অপূর্ব’র সঙ্গে। বিশেষ করে এই ঈদে এ দু’জন জুটি হয়ে কাজ করেছেন অন্তত দশটি নাটকে। এর মধ্যে চয়নিকা চৌধুরী আসন্ন ঈদের জন্য এ দু’জনকে নিয়ে নির্মাণ করেছেন ‘অপেক্ষা’, ‘সুরঞ্জনা’, ‘দেখা হলো ভালবাসা বেদনায়’ শীর্ষক তিনটি এক ঘণ্টার নাটক ও ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘পাখির ডানায় ভোর’। কাকতালীয় হলেও সত্যি, এই ঈদে চয়নিকা চৌধুরী পরিচালিত প্রভা-অপূর্ব অভিনীত ছয় পর্বের ধারাবাহিক ‘পাখির ডানায় ভোর’ নাটকের গল্পেও দেখা যাবে এই দু’জন পালিয়ে বিয়ে করছেন। আর বুধবার রাতে এই নাটকটির শুটিং শেষ করেই তারা বিয়ের জন্য ঢাকা ত্যাগ করেন। অনেকেরই ধারণা একসঙ্গে একটানা অল্প সময়ের মধ্যে এতগুলো নাটকের কাজ করার ফসলই হচ্ছে এই নাটকীয় বিয়ে।


৩৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×