somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বি এন পি কি এখনও জামায়াত কে সমর্থন দেবে?

০৯ ই মার্চ, ২০১০ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত কাল প্রায় সকল টি ভি তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যার সঙ্গে জড়িত অভিযোগে ইকরাম হোসাইনের চেহারা দেখা গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হত্যাকান্ডের পরিকল্পনা কারিদের একজন এই ইকরাম। টেলিভিসন ক্যামেরার সামনে তার দেয়া স্বীকারোক্তিতে শিউরে উঠলেও অবাক হইনি। কারন জামায়াত শিবির এমনই। ইকরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমির আলী হল শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি। তাঁর অতীত জানিনা। তবে সরকারী বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হতে হলে আজকাল মেধাবী হতে হয়। সেই হিসাবে তাঁকে মেধাবী হিসাবে ধরে নিতে হয়। জামায়েতর রিক্রুটিং পলিসি চমৎকার একটি শিক্ষাপ্রতিষ্ঠান কিছুদিন চাকরী করার সুবাদে দেখেছি, বোর্ডের পরিক্ষার ফল প্রকাশের পর মেধাবী ছাত্রদের কাছে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন পত্র সহ বই উপহার আসে । অনেক প্রয়োজনীয় বই এর সাথে জামায়াতের মতাদর্শ সম্বলিত পুস্তিকাও থাকতো উপহার প্যাকেজে। কোমল মতি শিক্ষার্থীদের এভাবেই ধীরে ধীরে দলে টেনে আনে জামায়ত শিবির। প্রথম দিকে আদর্শিক কিছু শিক্ষা দীক্ষার পর একটু একটু করে হত্যা আর সতন্ত্রাসের রাজনীতিতে হাতে খড়ি হয় তাদের। এদের অনেকেই এই স্তর পার হবার পর জামায়াত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে চাকুরী পায়। নিজেদের মতাদর্শীদের সহায়তায় অধিষ্টিত হয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে। বাংলাদেশের মানুষ সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস না করলেও জামায়াত শিবিরের ক্যাডারদের জন্য সন্ত্রাসই মুক্তির প্রধান পথ বলে বিবেচিত। অবশ্য তারা এটাকে জেহাদ হিসাবে বর্ণনা করে সমাজ কে বিভ্রান্ত করতে চায়।
যা হোক ইকরাম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি শামছুল আলম গোলাপ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিসহ অনেকের সঙ্গে কথা বলেন। তাঁদের দিকনির্দেশনা অনুসারে ক্যাম্পাসে হামলা হয়।
RAB এর গোয়েন্দা ইউনিটের পরিচালক জানান, গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের তাণ্ডবের পর ইকরাম পালিয়ে যান। ওই রাতে তিনি ছাত্রলীগের কর্মীদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন। রাত তিনটার দিকে ইকরাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কর্মরত হামীমের বাসায় অবস্থান নেন। ওই বাসায় শিবিরের অনেক কর্মীই তখন অবস্থান নেন। সে সময় ইকরাম শিবিরের বিতর্কবিষয়ক সম্পাদক শিহাবের কাছ থেকে জানতে পারেন, শাহ মখদুম হল শাখা শিবিরের সাবেক সভাপতি আনিস রড দিয়ে ফারুকের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলে ফারুক মারা গেলে শাহ মখদুম হল শাখার বর্তমান সভাপতি আহাদ, একই হলের শিবিরের সেক্রেটারি বাপ্পী, বিশ্ববিদ্যালয় শাখার প্রশিক্ষণ সম্পাদক সুমন গাজী ও শাহ মখদুম হলের ছাত্র রাজুসহ ১০-১২ জন শিবিরকর্মী প্রথমে লাশটি টেনে হলের গেট পর্যন্ত আনেন। লাশটি কোথায় রাখা হবে তা নিয়ে তাঁরা পরিকল্পনা করতে থাকেন। একপর্যায়ে আহাদ জানান, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদকে হত্যার পর লাশ যেভাবে ম্যানহোলে ফেলা হয়েছিল, ফারুকের লাশটিও সেভাবে ফেলে দেওয়া হোক। পরে আমীর আলী হলে যেতে পূর্ব-দক্ষিণ দিকের একটি ম্যানহোলে লাশ ফেলা হয়। এ ই হচ্ছে জামায়াত শিবির।
আমর ভাবতে কষ্ট হয় দলে অনেক মুক্তি যোদ্ধা থাকা সত্তেও বি এন পি জামায়াত কে কি ভাবে আঁকড়ে থাকতে চায়?
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১০ দুপুর ২:০৩
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×