somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রতনের রাজি হতে একটি রতন-০১

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রতন বারান্দায় বসে মুড়ি খাচ্ছে আর একমনে কি যেন ভাবছে। শীতের সকালে সোনালী রোদ এসে পড়েছে উঠোনে, বারান্দায় আর রতনের পিঠে। অসম্ভব মিষ্টি সে রোদে মুড়িতে গুড়ের অভাবটা টেরই পাচ্ছেনা রতন। হঠাত রতনের ভাবনার ঘোর কাটল তার দাদি নাজমা বেগমের চিৎকার চেচামেচিতে। রতনের মা শায়লা বেগমকে অনবরত বকে যাচ্ছেন তিনি। সামান্য কারনে শাশুড়ীর বাক্যগুলি শালীনতার সব সীমা অতিক্রম করলেও শায়লা বেগমের তা নীরবে সহ্য করা ছাড়া কোন উপায় নেই।
না ব্যাপারটা নাজমা বেগমের কাছে মোটেও সামান্য নয়। তার লাল মোরগটা যখন বাচ্চা ছিল তখনই তিনি মানত করিছেলেন এই লাল বাচ্চাটা বড় হলে মসজিদের ইমাম সাহেবকে দান করবেন। মুরগির বাচ্চাটাত আজ আর বাচ্চা নেই, বেশ নাদুস নুদুস হয়েছে তাই এবার সময় হয়েছে মানত রক্ষা করার। আজ শুক্রবার মানত রক্ষার উপযুক্ত সময় তাই গতকাল রাতেই শায়লা বেগমের প্রতি আদেশ হয়েছিল লাল মোরগটা আটকে রাখার। কিন্তু শায়লা বেগম প্রতিদিনের অভ্যাসমত আজকেউ কাকডাকা ভোরে উঠে উঠোন ঝাড় দিয়েছেন, থালা-বাসন পরিষ্কার করেছেন তারপর মুরগির খুপিটার দরজা খুলে দিয়ে চলে গেছেন রান্নাঘরে। নাজমা বেগম কিছুতেই মানতে রাজি নন যে শায়লা ইচ্ছা করে মোরগটি ছেড়ে দেয়নি।
আজ আর নাজমা বেগম থামবার নন যতক্ষণ না তার লাল মোরগ ধরা পরে। তাই রতন আর রতনের মা লাল মোরগটি ধরার কাজে নেমে পরল। মোরগটা অন্য মুরগিগুলোর সাথে বাড়ির উত্তর দিকে উঠোনের কোণায় সদর্পে ঘুরে বেড়াচ্ছিল আর খড়কুটোতে ঠোকরাচ্ছিল। শায়লা বেগম উঠোনে কিছু চাল ছিটিয়ে আ..টি..টি..টি... আ..টি..টি..টি... বলে ডাকতে লাগলো আর মুরগিগুলো ছুটে এসে উঠোনে ছড়ানো চাল খেতে ব্যাস্ত। মোরগটাও থেমে নেই ভাবটা এমন যে, পারলে সে সব একাই খেয়ে নেয়।রতন একটি বাঁশের খাঁচা নিয়ে পা টিপে টিপে এগিয়ে চলল পিছনের দিক থেকে। আচমকা রতন খাঁচাটি মোরগের উপর ফেলল আর মোরগটি খাঁচায় বন্দি হল। পরের কাজটা হল মোরগটা মসজিদের ইমাম সাহেবের কাছে পৌঁছে দেয়া আর সে দায়িত্বটাও পরল রতনের কাঁধেই।
রতন লাল মোরগটা পা বাঁধা অবস্থায় ডানায় ধরে মসজিদের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে আর ভাবছে। কেন ইমাম সাহেবকে মোরগটা দিতে হবে? প্রশ্নটা রতনকে খুব ভাবাচ্ছে। এর আগেও সে অনেকবার লক্ষ্য করেছে তার গাঁয়ের অন্য লোকেরাও তাদের গাছের প্রথম ফলগুলো ইমাম সাহেবকে খাওয়ার জন্য পাঠায়, কেউ আবার গাছের প্রথম লাউটাও পাঠায়। ১৪ বছরের রতন এসবের কোন অর্থই খুঁজে পায়না। তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল আর মসজিদের পাশ ঘেষে মাটির রাস্তা ধরে বাজারের দিকে হাটতে লাগল। অনেকদিন হল সে গুড়ের জিলাপী খায়নি আর সিনেমা দেখার লোভটাও কি সামলানো সহজ???রতনের রাজি হতে একটি রতন-০২

সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×