somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন, এদের কে ক্ষমা করে দেই!!

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৪৭ সালে স্বাধীন দুই পাকিস্তান জন্মের পর থেকেই পূর্ব পাকিস্তানের জনগন মূলত বাঙ্গালী জাতি নানাভাবে তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হতে থাকে, মনের ভিতর ক্ষোভ জমতে থাকে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্টির উপর কিন্তু তাদের সেই ক্ষোভকে আগুনে রুপান্তর করার মত লোক ছিল না। এর মধ্যে ঘটে যায় ৫২ এর জগন্য কান্ড, এদেশের মানুষ আরো ফুঁসকে উঠে শাসক দানবদের উপর, এদেশের মানুষ মানসিকভাবে স্বাধীনতার বীজ মনে রোপন করে আর সেই বীজ থেকে পূর্ন একটি স্বাধীন গাছের জন্ম দেওয়ার জন্য রুপকথার নায়কের মত আসেন শতাব্দীর অন্যতম মহানায়ক, বাংলাদেশের স্হপতি বঙ্গবন্ধু উপাধিপ্রাপ্ত শেখ মুজিবুর রহমান। তাঁর ক্যারিম্যাটিক নেতৃত্বে দ্রুত বদলাতে থাকে এদেশের রাজনীতির মাঠ, তিনি হয়ে উঠেন বাঙ্গালী আশার আলো, তিনি হতাশ করেননি এ জাতিকে, যোগ্য নেতৃত্ব দিয়েই মুক্তিপাগল জাতিকে এক রেখায় এনেছিলেন, তাঁর নির্দেশ মত জীবন বাজি রেখে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে স্বাধীন ভূ-খন্ডের জন্ম দেয় দামাল ছেলেরা। বঙ্গবন্ধুর ইতিহাস যদি এই পর্যন্ত থাকত তাহলে আজকে তাকে ছোট করে কেও কথা বলতে পারত না, কিন্তু ক্ষমতা গ্রহনের পর থেকেই তাঁর নানান ভুল সিধান্ত মানুষকে হতাশ করতে থাকে, জাসদ কে বিপদে ফেলাতে হোক আর যেভাবে হোক বাগশাল গঠন ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। তাঁর নিজের আদর্শ থেকে তিনি সরে গেলেন-যে গণতন্ত্র তাকে বঙ্গবন্ধু বানালো তিনি সেই গণতন্ত্রই হত্যা করলেন, তাঁর প্রতি মানুষের মনে বিরুপ ধারণা জন্ম নিল, আর তৎকালীন তাঁর সবচেয়ে বড় শত্রু দল জাসদ সেই সুযোগ ভালভাবে নিল, তৈরী হল নান কুট-কেীশল-ক্যু, বাকিটা ইতিহাসের কালো অধ্যায়। জীবন দিয়ে শোধ করতে হল তাঁর সবচেয়ে বড় ভুলকে।

জিয়াউর রহমান, একজন রণাঙ্গন কাঁপানো মহাবীর, বঙ্গবন্ধু যখন বন্দী হয়ে গেলেন, তখন এ জাতির যারা সাহস দিয়ে যুদ্ধের মাঠে নামিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক জেনারেল জিয়াউর রহমান, বীর-উত্তম। তিনি জীবনের ঝুকি নিয়ে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষনা দেন, একজন সেনাবাহিনীর সদস্যের মুখে স্বাধীনতার ঘোষনা শুনে এদেশের মানুষ আরও জেগে উঠে তাঁরা বুঝতে পারে তাঁরা শুধু একা যুদ্ধে ময়দানে নেই, সাথে আছে বাঙ্গালী সমর নায়কেরা। জিয়াউর রহমানের ইতিহাস যদি এ পর্যন্ত থাকত তাহলে তাঁকে কোন দিন পাকিস্তানের গুপ্তচরের মত জগন্য গালি শুনতে হত না। তাঁর মত আরও অনেক মহানায়ক ছিল তবু্ও তিনি কেন অন্যদের চেয়ে বেশী আলোচিত-সমালোচিত। মূল কারণ ৭ নভেম্বর, তিনি খালেদ মোশারফের ক্যুর মাধ্যমে বন্দি হোন আবার তাহেররের ক্যুর মাধ্যমে মুক্ত হোন, কিন্তু ভাগ্য তাঁর পক্ষে ছিল-দুই ক্যু হেরে গেল আর তিনি পেলেন রাষ্ট্র ক্ষমতা। তিনিও বঙ্গবন্ধুর মত ক্ষমতা পেয়ে ভুল শুধু করলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে হত্যা করলেন অনেক মুক্তিযোদ্ধাকে, কিছু স্বাধীনতা বিরুধীদের রাজনীতি করার সুযোগ দিলেন এটাই ছিল তাঁর সবচেয়ে বড় ভুল। তিনিও বঙ্গবন্ধুর মত জীবন দিয়ে সেই ভুলের মাশুল গুনলেন।
তাঁর শাসন আমলে সবচেয়ে মূল্যবান যে কাজ তিনি করেছিলেন তা হল গনতন্ত্রের বীজে জন্ম নেওয়া বাংলাদেশে আবারও বহুদলীয় গণতন্ত্রে চর্চা শুরু করেছিলেন।

জাতির এই দুই মহান নেতা আমাদের জন্য কম-বেশী অনেক অবদান রেখে গেছেন যা আমরা হাজার বছর চেষ্টা করেও করতে পারব না, তাই তাদের অবদানের কথা স্মরণ করে তাদের অতি সামন্য ভুল আমরা মন থেকে মুছে ফেলে, আসুন তাদের ক্ষমা করে দেই।

একটা প্রবাদ পড়েছিলাম- "যে জাতি গুনীদের সম্মান করতে জানে না, সেই জাতির মধ্যে গুনী লোক জন্ম নেয় না"
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪০
১৮টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×