somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট ইসলামী দলগুলোর দেশ চালানোয় সক্ষমতা কতটুকু বা তাঁরা কি প্রস্তুত করছে নিজেদের?

১২ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের দেশে মূলত চারটি দলকে সব এলাকার লোক চেনে বা জানে, বাংলাদেশের প্রতিটি এলাকায় এই চারদলের কিছু না কিছু সমর্থক আছে এবং সমর্থকদের সংখ্যা উল্লেখযোগ্য। কিন্তু এই চার দলের বাহিরে নিবন্ধিত বা অনিবন্ধিত প্রায় ডজন চারেক দল আছে, এই সব দলগুলোর অন্য সময় কদর না থাকলেও, নির্বাচনের আগে একটু আধটু কদর বাড়ে বড় দলগুলোর কাছে।

(আমার আজকের লেখা ছোট ইসলামী দলগুলোকে নিয়ে)

এই ছোট ছোট দলগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, ১) বামপন্তী দল ২) ইসলামী দল

আমার আজকের লেখা ইসলামী দলগুলোকে নিয়ে, প্রতিটি দল রাজনীতি করে তাঁরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে নিজেদের বিশ্বাস মতে বা নিজেদের ইশতেহার অনুযায়ী দেশ চালানো করবে যদি জনগন তাদের সেই ম্যান্ডেড দেয়। ইসলামী দলগুলো নিশ্চই তার বাহিরে নয়।

একটি দেশ চালাতে মেীলিক কিছু কাঠামো ঠিক রাখতে হয়, সেই জন্য প্রয়োজন কিছু দক্ষ জনবল। যদি মেীলিক কাঠামো ঠিক না রাখা যায়, তাহলে ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয় দেশ।

১) অর্থনীতি সেক্টর: দেশ চালাতে অর্থের বিকল্প নেই, কিভাবে এই অর্থ আসবে, কিভাবে খরচ হবে, কোথায় কি পরিমাণ খরচ হবে, তার জন্য একদল দক্ষ অর্থনীতিবিদ দরকার।
আমাদের দেশের এই দলগুলোর মধ্যে কি এই লোক মিলবে? তাঁরা কি এই রকম লোক তৈরী করার চেষ্টা করছে?

০২) শিক্ষা সেক্টর: শিক্ষা জাতির মেরুদন্ড, দেশ চালাতে বিভিন্ন শিক্ষার সমন্বয় ঘঠাতে হয়। এক দল উন্নত মানের স্যাহিত্যিক তৈরি করতে হয়।
বর্তমানে কতটুকু সম্ভব এই দলগুলোর পক্ষে তা করার বা তাঁরা সেই মানের লোক তৈরি করছে কি?

০৩) বিচার বিভাগ: বিচারহীন রাষ্ট্র কি কল্পনা করা সম্ভব।
বিচার বিভাগ চালানোর মত লোক কি তাঁরা তৈরি করছে, বা তাদের কি সেই পরিমাণ দক্ষ জনবল আছে তাদের মাঝে?

এই রকম অনেক সেক্টর আছে যা পরিচালিত করতে হলে দক্ষ জনবল প্রয়োজন, আমাদের এই দলগুলো কি সেই পথে হাঁটছে?

আসুন দেখি, বর্তমান যুগের প্রেক্ষিতে কতটুকু সক্ষমতা আছে এই দলগুলোর দেশ চালানোর বা তারা কি সেই পথে হাঁটছে?

ছোট দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন (চোরমানাই পীরের দল) বেশ কিছুটা এগিয়ে জনসর্মথন দিক দিয়ে কিন্তু তাঁরা যে পদদ্ধিতে তাদের দল চালায় তাতে মনে হয় আগামী ১০০ বছরে শক্ত কোন অবস্থান তারা রাজনীতিতে করতে পারবে। কারণ তাঁরা নিজেরা শুধু আলেম বানানোর পক্ষে তাহলে অর্থনীতিবিদ, বিচারপতি কোথায় থেকে আসবে? তাঁরা ক্ষমতায় আসলে অর্থনীতি সেক্টর, বিচার বিভাগের কি অবস্থা হবে?

এভাবে যদি বলি খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোটসহ দলগুলো এক ব্যাক্তি কেন্দ্রীক চিন্তা-ধারনা নিয়ে এগুচ্ছে যার জন্য রাজনীতির মাঠে তাদের ফলাফল শুন্য।

কেন ইসলামের নামে এত দল?

এই দলগুলোর সবার একই উত্তর, আকিদা, আর্দশের কারণে তাঁরা একজন আরেক জনের সঙ্গে মিশে গিয়ে কিছু করতে পারছে না। কিন্তু তারা জানেনা তাদের সামন্য এই চিন্তার কারণে ইসলামী আন্দোলনের কত ক্ষতি হচ্ছে। তাদের এই বিভেদ কে কাজে লাগিয়ে বাতিল শক্তি দিনকে দিন নিজের অবস্থান সুদৃঢ় করছে।

আমি বলছি না আলেম প্রয়োজন নেই কিন্তু সবাইকে আলেম হতে হবে তেমন না, অন্য মাধ্যমে পড়েও ইসলামী জ্ঞান অর্জন করা সম্ভব নয় কি? সম্ভব। যদি এই সব দলগুলো তাদের চিন্তায় পরিবর্তন আনে তাহলে ইসলামী রাষ্ট্রের তারা যে স্বপ্ন দেখে তা করা সম্ভব, আর যদি বর্তমানের মত জিদ নিয়ে বসে থাকে তাহলে সারা জীবন নাস্তিকবাদী, সাম্জ্রবাদীরা তাদের সামনে মুলা ঝুলিয়ে ক্ষমতা ভোগ করে যাবে আর তাদের জীবন শুধু ইসলাম নেই কোথাও এই চিৎকারে শেষ হবে।


সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×