"যুদ্বাপরাধীদের বিচার না হওয়ায় ডাঃ মিলন হত্যার বিচার হয়নি" - ডঃ কামাল (ধান বানতে শীবের গীত)।
মিলন কে মেরেছে স্বৈরাচার সরকার, তাদের বিচার তো হলোইনা, বিচারের দাবীও হলোনা, উল্টো তাদের সাথে বিভিন্ন সময় আঁতাত করেছে মিলন হত্যার সুবিধাভোগীরা। অথচ ডঃ সাহেব গাইলেন ধান বানতে শীবের গীত।
৭১ হতে ২০০৭ সব হত্যার বিচার হউক - এটাই ন্যায্য দাবী। যুদ্বাপরাধী, স্বাধীনতাত্তোর বিভিন্ন বাহিনীর লুটপাট, খুন-ধর্ষন, সিরাজ সিকদার হত্যাকান্ড, মুজিব - জিয়া হত্যাসহ পল্টন হত্যাকান্ডের বিচারও হতে হবে।
আমাদের দেশে কিছু স্বঘোষিত বুদ্বিজীবি (বুদ্বজীবি) আছেন, যাদের কোন জন সম্পৃক্ততা না থাকলেও এসব আঁতেল শ্রেনী নিজেদের কে খামাখা দেশের মালিক কিংবা অভিভাবক ঠাউরে আছেন। ইনু, মেনন, দ্বিলীপ বড়ুয়া, সেলিম, মন্জুরুল ....... তাদের অন্যতম। যাদের নিজ নিজ ইউনিয়নে চকিদার নির্বাচিত হবার মত জনসমর্থন আছে কিন সন্দেহ।
আবার, ডঃ কামাল, মোজাফফর, ভট্টাচার্য্য গোছের সুবিধাবাদী কিছু লোক আছেন যারা দেশবাসীকে উপদেশ দেবার সোল এজেন্সী খুলে বসেছেন মিডিয়ার গুনে। বারে বারে কুমির ছানার মত তাদেরই কেবল দেখা যায় সব অনুষ্ঠানে। তারা কি দুধে ধোয়া তুলসী পাতা? শোনা যায় ডঃ কামাল স্বাধীনতা যুদ্বের ৯ মাস বেশ আরাম আয়েশে পাকিস্তানে কাটিয়েছেন, তার কাছে যুদ্বে যোগ না দেবার ব্যাখ্যা দাবী করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

