তুমি আমার কল্পনা, হৃদয়ের বাসনা
সুরলহরী তুলে তুমি, নিভাও যাতনা।
তুমি আমার মনের আকাশের তারা
কাছে পেতে তোমাকে এই মন হয়ে যাচ্ছে দিশেহারা।
তুমি দুরে থেকেও আনন্দ জাগিয়ে দোলা দিয়ে যাচ্ছো প্রানে।
সৃষ্টি করছো নতুন সুর, ছন্দ, জীবনটা ভরিয়ে দিচ্ছো গানে।
তুমি বিহনে আমি একেলা
পারিনা ভাসাতে জীবন ছন্দের ভেলা।
সবকিছু কেন যেন এলোমেলো হয়ে যায়।
ফিরে পাই নতুন উদ্যম আবার তোমাকে কল্পনায়।
তুমি আমার অলংকার, মেঘের আড়ালের হাসি।
কখনো বা মেঘ সরিয়ে আসো মোর কাছাকাছি।
তুমিই পারো সাদা মেঘের ভেলা ভাসিয়ে
যেতে দূর অজানায় সাথী করে আমাকে নিয়ে।
যেথায় থাকবে চাঁদের জোছনায় ভরা আকাশ,
জোনাকির আলো, ফুলে সুবাসিত বাতাস।
প্রাকৃতিক নৈস্ব্রর্গে ভরা ঐ মনরম পরিবেশে।
কাটাতে চাই কিছু সময় তোমারি পাশে বসে।
সারাদিন কাটাচ্ছি আমি তোমাকে নিয়ে কল্পনার জাল বুনে।
আর আকাশে বাতাসে তোমারি পদধ্বনি শুনে।
মোর চলবার এই মসৃণ গিরিপথে
ছায়ার মতন তুমি আছো মোর সাথে।
সর্বদা পাশে থেকে আশা সঞ্চার করে।
কাংখিত লক্ষ্যে পৌছাতে সাহায্য করছ মোরে।
সবই ভাবছি আমি কল্পনায় আসলেই তুমি অনেক দূরে।
ভাসিয়ে নিয়ে যাচ্ছে মোরে তোমার কাছে তোমারি ঐ বীণার সুরে।
কখনো ছবি, কখনো সুর, কখনোবা হৃদয়ে স্পন্দন ছড়িয়ে।
দূরে থেকেও রেখেছ মোরে তোমারি ঐ ভালবাসায় জড়িয়ে।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


