তিন মুসাফির (কবিতাটি একটি গল্প তিন মুসাফির অবলম্বনে লেখা। এই মুহুর্তে আমার গল্পের লেখকের নাম মনে নাই। এইজন্য আমি দুখিঃত।)
৩০ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশ ঘুরে দেখার আশায়
বের হলো তিন মুসাফির।
সারাদিন ঘুরে ফিরে রাতে
বট বৃক্ষের নিচে হাজির।
ক্ষুধা লেগেছে খাবার নাই
আছে তারা চিন্তায়।
এমন সময় কিছু মিষ্টি
একটি লোক দিয়ে যায়।
পরিমানে ছিল খুবই কম
তিনজনের হবার নয়।
মিলেমিশে তাই তারা
ঠিক করল একটি বিষয়।
সবচেয়ে ভাল স্বপ্ন
আজ রাতে যে দেখবে।
সকালে উঠে সবটুকু মিষ্টি
একলাই সে খাবে।
তিনজন মুসাফিরদের মধ্যে
একজন ছিল মুসলমান।
অন্য দুইজন জাতে ছিল
ইহুদি আর খৃস্টান।
এই বলে সবাই তারা
বিছানাতে চলে যায়।
ভাল স্ব্প্ন দেখবে সকলে
ঘুমচ্ছে যে এই আশায়।
মুসলমান মুসাফির উঠে যায়
ছেহরীর ডাক শুনে।
একে একে সব মিষ্টি
খেয়ে ফেলে গোপনে।
অন্যদুজন অতি প্রত্যুষে
ঘুম থেকে উঠে।
মুসলমানের ঘুম ভাঙ্গায়
তারা দুজন ডেকে।
ইহুদী তার স্ব্প্নের কথা
সবার প্রথমে বলে।
মুসা (আঃ) সাথে করেছে দেখা
ঐ তুর পাহাড়ে।
খৃস্টান বলে কি আর দেখেছো
আমারটি এখন বলি।
ডানা মেলে রাতের বেলা
চৌঠা আসমানে গেলাম চলি।
পৌছে সেখানে ঈসা (আঃ)এর সাথে
করেছি আমি দেখা।
অনেক কথা বলার পরে
ফিরে এলাম একা।
মুসলমান বলে আমার স্বপ্ন ভীষন খারাপ!
বলতেই লাগছে ভয়।
এক দৈত্য এসে জোর করে
সব মিষ্টি মোরে খাওয়ায়।
অন্য দুজন বলল তখন
ডাকোনি কেন মোদের?
মুসলমান বলে কত জোরে
ডাকলাম আমি তোমাদের!
শুনলামনা কেন আমরা তাহলে
ডাকোই যদি জোরে?
প্রত্যুত্তরে তখন মুসলমান মুসাফির
আবার তাদের বলে।
একজন ছিলে তুর পাহাড়ে
আরেকজন চৌঠা আসমানে।
যত জোরেই ডাকিনা কেন
পৌছাবে কি তোমাদের কানে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন