আমার প্রিয় পোস্ট

আমার যৌবন

১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৮

শেয়ারঃ
0 0

জন্মভূমির মতো অসহায় আমার যৌবন
ত্রিশ বসন্তের যৌবন আজ স্বপ্নহীন। কাব্য, নারী, প্রেম-
সব যেন দুর্লভ; নারীর ভালবাসা মরীচিকা-
হতাশা, ব্যর্থতা, নৈরাশ্য চারিদিকে,
অন্ধ বাপের ডাকে আমার
ভোর হয় কাক জোছনায়!
নুন ছাড়া পান্তায় তৃপ্তির আহার!
সারাটি দুপুর কাটে, চাকুরির খোঁজে-
রাস্তায়, বাসের হাতলে- মাথার পরে ঝাঁঝালো রোদ
পেটে দুরন্ত ক্ষুধা। বাড়ীতে বৃদ্ধা মা, বস্তির
স্যাঁতসেতে ঘরে চীর রুগ্না গর্ভিনী স্ত্রী,
শতছিন্ন শাড়ীর আড়ালে
আমার সোমত্ত বোনটির বাঁধ না মানা যৌবন
অথচ আমি নির্বাক-
নীরবে দেখে যাই সয়ে যাই- শুধু
নীরব দীর্ঘশ্বাস বাস্তবতার রূঢ় বাতাসে হারিয়ে যায়।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৭
আতিক একটেল বলেছেন: বাস্তবতার সুন্দর পর্যবেক্ষণ। চালিয়ে যান ।আপনাকে দিয়ে হবে।

 

মোট সময় লেগেছে ২.৭৬৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন মুসাফির
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই