আর্তি
১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সারারাত জেগে থাকি ঘুম আসে না, তবে দীর্ঘরাত জেগে থাকার অভ্যাস আমার কোনদিনই ছিল না , বছর চারেক ধরে কোন এক নক্ষত্রের মায়াবী টান, দূর থেকে বাতাসে ভেসে আসা অসংখ্য শব্দফুল কুড়ানোর তীব্র বাসনায় এই অভ্যাস বাসা বেধেঁছে আমার মন ও মগজে, যা এখন নিত্য সঙ্গী
কবিতা এখন আর লিখা হয় না প্রতিদিন , কিন্তু কবিতার সাথে আনমনে কথা বলি অহরহ... জীবনে পাওয়া না পাওয়া, ব্যথা, হাসি, কান্না সব কিছুই পরম আনন্দে নির্ধিদ্ধায় মন খুলে শেয়ার করি তাদের সাথে , আমার অগুছালো কথা শুনে বিদ্রেুপে হাসে কবিতা... বলে হে শব্দের কারিগর, জীবনের ম্রিয়মাণ সময় কল্পনার রঙ্গমঞ্চে এমন একটি চরিত্রের বড় প্রয়োজন ছিল তোমার
দিনের আলো মাড়িয়ে সন্ধ্যার দীর্ঘ চুল বেয়ে ঘনিয়ে আসে রাত, দীর্ঘরাতের ঘুমহীন নিদিষ্ট কিছুটা সময় সপে দেই পুরনো গানের মুর্ছনায়... তীব্র বেগে ছুটে আসে বেদনার বিষাক্ত তীর, গুলিবিদ্ধ হয় অবহেলিত স্বপ্ন... চিনিদানার মতো ঝরে পড়ে পাঁজরের আর্তি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন