১। আমার কম্পিউটারের সামনে বসে মাসল দেখাচ্ছে...
২। আমার চেয়ারে বসে ভাত খাচ্ছে...
৩। আমার পড়ার টেবিলে বসে টিভি দেখছে...
৪। আমার মামাতো বোনের ছেলেকে নিয়ে আমার ব্যালকনিতে...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
আমার ভাগ্নে, নাম মোঃ রায়হানুল ইসলাম সৌরভ। বর্তমান বয়স সাড়ে ১৩ বছর। গত প্রায় ৫ বছর থেকে সে আমাদের বাড়িতে ছিল। এখানে থেকে স্কুলে পড়াশুনা করতো। ৫/৬ মাস আগে থেকে সে খুবই দুষ্টুমি শুরু করে। ফলে তাকে আমরা তার বাবার বাড়িতে (গ্রামে) পাঠিয়ে দিতে বাধ্য হই। ১৫/২০ দিন পর পর সে আমাদের বাসাতে আসে এবং ১/২ দিন থেকে চলে যায়। শেষবার তার বাবা-মার সাথে এসেছিল গত ২৭শে রমজান তারিখে, ডাক্তার দেখাতে।
আমরা সবাই, বিশেষ করে আমার ছোটবোন, ছোটভাই ও আম্মু ওকে খুবই ভালবাসতো। আমি তাকে বকুনি অথবা পিটুনি দিলে তারা আমাকে প্রচন্ডভাবে তিরষ্কার করতো। আমি পিসিতে বসলে আমার পাশে এসে গেম খেলার জন্য ভীষণ পীড়াপীড়ি করতো। নিজে খেলতে চাইতো নইলে আমাকে খেলতে বলতো। আমার সব জিনিস ভেঙ্গে, নষ্ট করে ফেলতো। সারা বাড়ি দুষ্টুমি-শয়তানিতে ভরিয়ে রাখতো।
গত ১৭ সেপ্টেম্বর ২০১০ ইং তারিখে দুপুর ৩টা নাগাদ আম্মুর মোবাইলে খবর আসে, সৌরভ গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। আমরা সবাই ভীষণভাবে ধাক্কা খাই। তার স্মৃতি এখনও আমরা কিছুতেই ভুলতে পারছিনা।
আপনারা সবাই আমার মিষ্টি ভাগ্নেটার জন্য মন খুলে দোয়া করবেন প্লিজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


