somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বায়তুল মুকাদ্দাকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিবে না ইউরোপ, ইসরাইলের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ করছে সৌদি আরব!!

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার রোডম্যাপের কথা স্বীকার করেছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। ফ্রান্স টুয়েন্টিফোর' টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে পারস্য উপসাগরীয় দেশগুলোর রোডম্যাপ রয়েছে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের 'রাজধানী' হিসেবে যে স্বীকৃতি দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। সেইসঙ্গে ইইউ বলেছে, পবিত্র শহর ইস্যুতে ২৮ সদস্যের এ জোটের আগের যে অবস্থান ও নীতি ছিল তা অপরিবর্তিত রয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) এক টুইটার বার্তায় ইউরোপীয়ান কাউন্সিলের প্রধান ডোনাল্ড টাস্ক বলেন, ফিলিস্তিন ইস্যুতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি ইইউ নেতারা তাদের দৃঢ় সমর্থনের কথা পুনরাবৃত্তি করছে।ফলে বায়তুল মুকাদ্দাস বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

আরব ও ইসরাইলিদের মধ্যে শান্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তরিক বলে দাবি করেছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন ইসরাইলের সাথে আমাদের একটি শান্তি প্রক্রিয়া রয়েছে এবং ওই প্রক্রিয়ার পর ইসরাইলের সঙ্গে সব মুসলিম ও আরব দেশের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে এবং এটি হবে পরিপূর্ণ সম্পর্ক। এর অর্থ হলো, কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থাকবে।

মাত্র দুইদিন আগে সৌদি ক্রাউন প্রিন্স ইজরাইলের পক্ষ থেকে ইজরাইলে সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন। ইতিপূর্বে বাহরাইনের একটি প্রতিনিধি দল ইজরাইল সফর করেছে। ধারনা করা হয় গত মাসে সৌদি যুবরাজ গোপনে ইজরাইল সফর করেছিল। অন্যদিকে গতকালও আবার সৌদি সরকার অজ্ঞাত সংখ্যক রাজ পরিবারের সদস্যদের আটক করেছে, এছাড়া লক্ষাধিক বিদেশী নাগরিকদের আটক করেছে অবৈধতার অভিযোগ তুলে। কথিত উদার মুসলিম দেশ হিসেবে নিজাদের প্রতিষ্ঠিত করতে ইতিমধ্যে সৌদি আরবে সিনেমা হল চালুর অনুমোদন দেওয়া হয়েছে।


বিশ্বে তেলের বাজারে মন্দা দেখা দেওয়ায় বিকল্প হিসেবে পর্যাটন শিল্প প্রতিষ্ঠা এবং বিদেশি পর্যটক টানতে লোহিত সাগরের সৈকতে আন্তর্জাতিক মানের অনেকগুলো বিলাসবহুল রিসোর্ট তৈরি করতে যাচ্ছে সৌদি আরব। নারীদের পোশাকের বিষয়ে বিশেষভাবে রক্ষনশীল দেশটি এসব পর্যটনকেন্দ্রে বিকিনি পরার সুযোগ করে দেবে বলে দ্য টেলিগ্রাফ জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের নতুন যুবরাজ বিচ রিসোর্টের পরিকল্পনা ঘোষণা করেছেন। সেখানে নারীদের বিকিনি পরার সুযোগ দিতে বিশেষ আইন প্রণয়ন করা হবে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের তৃতীয় পবিত্র ভূমি বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বের মুসলমানেরা যখন ক্ষোভে ফেটে পড়ছেন ঠিক তখন সৌদি সরকার ইজরাইলী দখলদারদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×