একদম নতুন সাজে এবং বেশ কিছু নতুন ফিচার নিয়েএগ্রোবাংলা ডটকম এর নব যাত্রা শুরু।
কৃষি নয়, আধুনিক কৃষি এই ব্রত নিয়ে http://www.agrobangla.com এর যাত্রা। আর কৃষি বিপ্লবের জন্য চাই পর্যাপ্ত তথ্য, শুধু মাত্র সঠিক, শুদ্ধ এবং গবেষনালব্ধ তথ্যই পারে এ দেশে আমাদের স্বপ্নের প্রযুক্তি নির্ভর আধুনিক কৃষিকে বেগবান করতে। আমাদের কৃষক সমাজ আজও পৈতৃকসূত্রে প্রাপ্ত জ্ঞান আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কৃষি কাজ চালিয়ে যাচ্ছে। কৃষিতে প্রযুক্তির ব্যাবহার এখনো চোখে পড়ার মত তেমন কোন অগ্রগতি লাভ করেনি। তবে কৃষিতে গবেষনা যে চলছে না তা কিন্তু নয়, গবেষনা হচ্ছে প্রতিনিয়ত এবং আমাদের দেশের অনেক যোগ্য ও প্রতিথযশা গবেষকরা গবেষনা চালিয়ে যাচ্ছেন এবং ভাল ফল ও পাচ্ছেন কিন্তু যা হচ্ছে না, তা হল প্রচার। কোন কোন ক্ষেত্রে গবেষনার ফলাফল জার্নাল বা পাবলিকেশানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। আমরা চাচ্ছি আমাদের গবেষকদের এই অর্জনগুলো তৃনমুল পার্যায়ে পৌছে দিতে। কৃষি কাজে আধুনিক ধ্যান-ধারনা, কৃষিতে প্রযুক্তির ব্যাবহার এবং জমিতে বীজ, সারসহ অন্যান্য উপদানের সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশন করার চেষ্টা করা হয়েছে এই ওয়েব সাইটে। দেশের মানুষের আর্থসামাজিক মানোন্নয়নের জন্য তাদেরকে জমিভিত্তিক চাষবাসের পাশাপাশি মৎস্য চাষ, গবাদি পশু ও পাখি পালনেও উৎসাহিত করার লক্ষ্যে বিষয় ভিত্তিক তথ্যের সমাবেশ ঘটানো হয়েছে। সহজভাবে বোঝার সুবিধার্থে এবং সবাইকে কৃষি পন্যেরসাথে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে খোলা হয়েছে ছবি ভান্ডার । শুধু উৎপাদন নয়, উৎপাদিত পন্য যেন ভাল বাজারদর পায় সে জন্য আমরা প্রচলিত বাজার ব্যবস্থা থেকে একটু ভিন্নরকম কিন্তু উন্নত দেশগুলোতে প্রচলিত ভার্চুয়াল বাজার ব্যবস্থার উদ্যেগ গ্রহন করা হয়েছে। আমদের বিশ্বাস উক্ত বাজারে সবার স্বতফূর্ত অংশগ্রহন আমাদের দেশের ই-কৃষিকে আরো একধাপ এগিয়ে নিতে সাহায্য করবে এবং কৃষি পন্য বিপনন ভিত্তিক ই-কমার্সের ভীত রচনা হবে, যার মাধ্যমে পরবর্তীতে আমাদের উৎপাদিত পন্য দেশের বাইরে পাঠানো আরো সহজতর হবে। শিক্ষিত তরুন সমাজকে কৃষিতে আগ্রহী করার নিমিত্তে উক্ত সেক্টরের সফল ব্যাক্তিদের সাফল্যগাথাঁ প্রতিবেদন প্রচার করা হচ্ছে। আমরা চাচ্ছি আমাদের মেধাবী তরুনরা শুধু চাকরির পিছনে না ছুটে কৃষিতে অবদান রাখুক, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করুক, কৃষি ব্যাবসা বানিজ্যে মেধা খাটিয়ে সমাজে ব্যাবসায়ী হিসাবে আত্নপ্রকাশ করুক। তাই কৃষি শিল্পে কিছু করার আগ্রহ নিয়ে যারাই চিন্তা-ভাবনা বরছেন, তারা অবশ্যই এখান থেকে উপকৃত হবেন, আপনাদেরকে সহায়তা করার জন্য সর্বদা প্রস্তুত আছে এগ্রোবাংলা ডটকম।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।