শুধু ব্লগের জন্যই নিউজটি আমি করেছি, যদি কেউ অন্য কোথাও লেখাটি ব্যবহার করতে চান তবে লেখকের নাম ব্যবহারের অনুরোধ রইল.........
সম্প্রতি এক গবেষনায় জানা গেছে অনেকদিন ধরে মোবাইল ফোন ব্যাবহার সাথে মস্তিষ্কে ক্যান্সার হওয়ার কোন যোগসূত্র নেই। বিএমজে ডটকম( bmj.com) এ প্রকাশিত ঐ গবেষনা পত্রে বলা হয়েছে, অনেক দিন ধরে যারা মোবাইল ফোন ব্যবহার করছেন আর যারা মোবাইল ব্যবহার করেন না, এই দু’দলের ক্ষেত্রেই ক্যান্সার হওয়ার পরিমান প্রায় সমান। পৃথীবি জুড়ে প্রায় পাচঁ বিলিয়নেরও বেশী মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে। এদের অনেকেরই ধারনা মোবাইল ফোনে কথা বলার সময় এ থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি নির্গত হয় তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু কোপেনহেগের ক্যান্সার এপিডিমিওলজি ইনষ্টিটিউটের একদল গবেষক পুরো ডেনমার্কের জনসংখ্যায় যাদের বয়স ত্রিশ উর্দ্ধো আর যাদের জন্ম ১৯২৫ সালের পরে এমন লোকদের তথ্য উপাত্ত ডেনিশ ফোন নেটওর্য়াক অপরেটর এবং ডেনিশ ক্যান্সার রেজিষ্ট্রার থেকে সংগ্রহ করেছে। ১৯৯০ থেকে ২০০৭ সালের মধ্যে সংগ্রহ করা ১০৭২৯ তথ্য পর্যালোচনা করে তারা দেখেছে দীর্ঘ মেয়াদী মোবাইল ব্যবহারকারী যারা প্রায় ১৩ বছর ধরে মোবাইল ব্যবহার করছেন তাদের আর যারা মোবাইল ব্যবহার করেননি তাদের ক্যান্সার হওয়ার পরিমান প্রায় সমান।
গবেষকরা বলেছেন, মোবাইল ফোন ব্যবহারে মস্তিষ্কে কিংবা অন্যান্য ক্যান্সারের ঝুকি বাড়ে বলে এমন তথ্য তারা পাননি। এ খবর পড়ে মোবাইল ব্যবহারকারীদের আনন্দে আহলাদিত হওয়ার কোন কারন নেই, কারন এ গবেষনা এখানেই থেমে থাকবে না আরো গবেষনা হবে আবার হয়ত নতুন কোন ফলাফলও পাওয়া যাবে। তবে আপাতত তো শান্তি।
সূত্র: অরেঞ্জ নিউজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

