আমার প্রিয় পোস্ট

জু'মা বারের নিবেদন -১ (খোদা ও বন্দে খোদার নিকট ক্ষমাপ্রার্থনাপূর্বক)

১২ ই জুন, ২০০৯ সকাল ৭:৩৩

শেয়ারঃ
0 0 0

(সুফিবাদী হবো সেই যোগ্যতা আমার কই? তবে বিশ্বস্রষ্টার সাথে সম্পর্কহীনতায় হৃদয়ের একটি অংশ চির-তৃষিত, চির-অপূর্ণ থাকে - এই উপলব্ধি অনুবাদেরই উদ্ধত এ প্রয়াস - আশা করি ক্ষমার চোখে দেখবেন)



১.
তামস অমার আঁধার ভীতু
দেখে যা এই ক্বলবের হালৎ-
জাহেলীপনার কালা আগুন
জ্বলছে কেমন হাবিয়াবৎ।



২.
ইশ্‌কে রব্বা ইশকে খুদা
কে শেখাবে! কে শেখাবে?
বেহেশতী নূর জাহেল ক্বলবে
কে ঢালিবে! কে ঢালিবে?




৩.
নূর-ই-শামস কি হুর ই জান্নাত
জাহিরি রূপেই আত্মহারা?
ইশ্‌ক বাতেনীর দর্দ পেলে তো
দিল ফেটে তুই পড়বি মারা!



৪.
খুদার যিকর বেঈমান রূহ্‌
ভুলে রয় হায় ভুলে রয়-
রোগের এলাজ পেয়েও মরিস
এমন মোরিছ্‌ কেউ কি হয়।



৫.
কমজোর মোর মোরাক্বাবা
কমজোর এই ইবাদৎ!
তবুও তোরই চাই যে দিদার
কুরবান মোর ইহজগৎ।



৬.
গলদ রাস্তা গলদ মন্‌জিল
এমন জাহিল মুসাফির এক-
বিশ্বজাহান সবই তোমার
তাইতো বলছি লাব্বায়েক।




ছবিসূত্র: ইন্টারনেট

 

সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৯ সকাল ৭:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৫ ই জুন, ২০০৯ ভোর ৫:৫৭

লেখক বলেছেন: লজ্জা পাই--- ;)

২. ১২ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৮
মোহাম্মদ আরজু বলেছেন: ''বিশ্বস্রষ্টার সাথে সম্পর্কহীনতায় হৃদয়ের একটি অংশ চির-তৃষিত, চির-অপূর্ণ থাকে''

মুশকিল! মুশকিল!!
৩. ১৫ ই জুন, ২০০৯ ভোর ৫:৫৮
একজন সৈকত বলেছেন: মুশকিল! মুশকিল!! - ঠিক
কিন্তু ব্যাপারটা সত্যি।
আমার ব্লগ পড়ার জন্য ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ২.৬৯২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এক দেশ এক জাতি-
দেশের নাম পৃথিবী
জাতির নাম মানুষ।

মধ্যপ্রাচী 'র মরূস্থান কিবা স্ক্যান্ডিনাভিয়ান বরফ
শীতল মেঘল চেরাপুন্জী কিবা
অস্ট্রেলীয় প্যাসিফিক উপকূল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই