একাডেমিক বই গুলোতে পাঁচটি মৌলিক অধিকারের নাম আমর পাই নিন্মোক্ত ক্রমানুসারে। যথাঃ ১। অন্ন
২। বস্র
৩। বাসস্থান
৪। শিক্ষা ও
৫। চিকিৎসা
আমি এই পাঁচটি অধিকারকে মানুষের প্রয়োজন অনুযায়ী নিন্মোক্ত ধাপে সাজাতে চাই।
১। বস্র
২। অন্ন
৩। বাসস্থান
৪। শিক্ষা ও
৫। চিকিৎসা
ধাপগুলো পরিবর্তন করার কারন (প্রথম দুটির মধ্যে): আপনাকে যদি কোন অপরাধের জন্য ২টি শাস্তি প্রদান করা হয়
১। সারাদিন না খেয়ে থাকতে হবে এবং
২। সারাদিন ড্রেস লেস থাকতে হবে স্বাভাবিক জনারন্যে।
এবার আপনাকে বলা হলো যেকোন একটি বেছে নিতে। সাধারন জীবনধারনের জন্য দুইটিরই প্রয়োজন। এক্ষেত্রে আপনি কোনটি বেছে নিবেন নিশ্চই চাহিদার গুরুত্ব অনুযায়ী বস্রকেই বেছে নিবেন। যদি তাই হয় তাহলে কেন বস্রকে খাদ্যের চাইতে অধিক প্রয়োজন মনে করা হবে না।
মানুষ বর্তমানে সভ্যতার চরম শিখরে অবস্থান করছে। আর বস্র হচ্ছে মানুষকে সভ্য করে তোলার অন্যতম বড় বাহক। মৌলিক অধিকার ৫টির কোনটি ছাড়াই মানুষ সভ্য সমাজে চলতে পারবে না। কিন্তু প্রয়োজন অনুসারে বস্রকে প্রথম স্থান প্রদানের জন্য আমি প্রস্তাব করছি।
আপনারা ভিন্নমত পোষন করলে জানাইয়েন মাইনাস দিয়েন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


