আমি বৃষ্টি হবো যদি তুমি ভিজো
আমি আয়না হবো যদি তুমি সাজ।
আমি গান হবো যদি তুমি গাও
আমি আকাশ হবো যদি তুমি পাখি হও।
আমি হারিয়ে যাব যদি তুমি খোজ
আমি গোলাপ হবো যদি তুমি খোপায় গোজ।
আমি পুকুর হবো যদি তুমি স্নান করো
আমি কবিতা হবো যদি তুমি আবৃতি কর।
আমি ঘুড়ি হবো যদি তুমি উড়াও
আমি মোড়া হবো যদি তুমি উঠানে বস।
আমি চাঁদ হবো যদি তুমি পুর্ণিমায় হাটো
আমি শিশির হবো যদি তুমি নগ্ন চরণে মাড়াও।
আমি ডায়রি হবো যদি তুমি লিখ
আমি প্রেমিক হবো যদি তুমি ভালবাস।
আমি পালকি হবো যদি তুমি যাত্রী হও
আমি বর হবো যদি তুমি বধু হও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


