সজনে বড়ি মাছের ঝোল

২৬ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৬

শেয়ারঃ
0 0 0

সজনে বড়ি মাছের ঝোল - [ পূজা, রুই ]

সজনে বড়ি মাছের ঝোল

উপাদান : রুই মাছ ৫ টুকরো, ডালের বড়ি ১০টি, সজনে ডাঁটা ২৫০ গ্রাম, আদা বাটা ১ চা চামচ, জিরেবাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচগুঁড়ো ১ চা চামচ, লবণ স্বাদমতো, আস্ত মেথি আধা চা চামচ, তেজপাতা ২/৩টি।

প্রস্তুতি : কড়াইতে তেল দিয়ে বড়ি ভেজে তুলে নিতে হবে। মাছ ভেজে নিতে হবে। সেই তেলেই তেজপাতা, মেথি ফোড়ন দিয়ে এতে সাজনা ডাঁটা দিয়ে ভাজতে হবে হালকা আঁচে। ভাজা হয়ে গেলে সব মসলা দিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে ২ কাপ পানি দিতে হবে। ফুটে উঠলে একে একে মাছ, বড়ি দিতে হবে। লবণ স্বাদমতো দিতে হবে। নামানোর আগে কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে নামাতে হবে।
টিপস : মেথি ফোড়নের পরিবর্তে পেঁয়াজ দিয়েও রান্না করা যায়।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৫
নুশেরা বলেছেন: দিলেন তো মনটা খারাপ করে... দোকানে আছে মায়ানমারের লেগুনের রুই আর প‌্যাকেটজাত পোকাধরা বড়ি :(
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২২

লেখক বলেছেন: গ্রামে চলে যান না।ওখানে পাবেন পুকুর থেকে ধরা তাজা রুই আর বাড়ির মা বোন দের হাতের তৈরী বড়ি।

২. ২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৪
আখেরি রাস্তা বলেছেন: ডালের বড়ি ১০টি ????????

কোন ডালের বড়ি ?

সজনে ডাঁটা - আস্ত না কেটে দিতে?

নুতন রাধুনী তো তাই এতটা জিগ্জাসা ?

২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: মুগ, কেটে

৩. ২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৬
সক্রেটিস বলেছেন: প্রথমে চুলাটা জ্বালায় লন...

 

মোট সময় লেগেছে ০.৯৫৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই