বুধবার জনৈক ইউনুস শেখ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ইমরানের বিরুদ্ধে বেআইনিভাবে জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ সালের ৪ এর (ঘ) এবং ৭ এর (২) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
বুধবার দুপুরে পঞ্চগড়ের ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম কৃষ্ণকান্ত রায় শুনানি শেষে মৌখিক আদেশে বাদীর আইনজীবীদের মামলাটি নিয়মিত আদালতে দায়েরের পরামর্শ দেন।
মামলার আরজিতে ইউনুস শেখ বলেছেন, বিভিন্ন জাতীয় পত্রিকার মাধ্যমে জানতে পারি, ইমরান জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ লঙ্ঘন করে সরকারের কোনো প্রজ্ঞাপন ছাড়াই ২ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর, সব ধরনের যানবাহন, রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেন। তার ঘোষণা অনুযায়ী অনেক জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ইমরান নিজেও আইন অমান্য করে জাতীয় পতাকা উত্তোলন করেন। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তার এমন কর্মকান্ড আমাকে ক্ষুব্ধ করেছে।
বাদীপক্ষের মামলাটি পরিচালনা করেন গোলাম হাফিজ, রীনা পারভীন ও মির্জা নাজমুল ইসলাম কাজল।
ডা. ইমরান এইচ সরকার যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনরত ‘ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কে’র আহ্বায়ক।
ইমরানের গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


