আমার প্রিয় পোস্ট
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- নভেম্বর মাসের অবশ্যপাঠ্য পোস্টের সংকলন - দূর্যোধন
- [ভুলে যাওয়া গানগুলি] বন্যেরা বনে রয় - ইভস - রাইসুল জুহালা
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- রবীন্দ্রনাথ থেকে বর্তমান পর্যন্ত প্রায় সব লেখকের জনপ্রিয় বইগুলো(ডাউনলোড লিঙ্ক সহ ) - অলস রাজা
- বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো সামুর প্রতিটা ব্লগার এবং পাঠকের যা অবশ্যই পড়া উচিত। - শব্দহীন জোছনা
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- চেতনায় নজরুল : প্রেম, দ্রোহ এবং নজরুল সাহিত্য - রেজওয়ান মাহবুব তানিম
- ইন্ডিয়ান মিউজিশিয়ানদের জোচ্চুরি
(আসুন কিছু হিন্দি গানের অর্জিনাল ভার্সন শুনি) - আলআমিন মিরাজ
- Assignment/Report............................ - সােজদ মাহমুদ
- PDF এ animation দিবেন যেভাবে - আবুসু িফয়ান
- জিম্বাবুইয়ান ডলারের আত্মকাহিনী (চরম ফান পোস্ট

) - মুহাম্মদ জহিরুল ইসলাম
- ছবি ব্লগঃ হিমালয় কন্যা নেপাল – পোখারা (শেষ পর্ব) - ত্রিনিত্রি
- বর্ষপূর্তি এবং দূর্যোধনের প্রিয় ব্লগারেরা
- দূর্যোধন
- একজন ব্লগার ও ফেসবুক কন্যা। - শূণ্য উপত্যকা
- **কোমল পানীয় কোক, পেপসি, মোজো ইত্যাদি খাবেন ভাবছেন?(সর্তক থাকুন!)** একটি গবেষণাধর্মী গণসচেতনতামূলক পোস্ট - একান্ত কথা
- হেল্প: জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে। উঠাবেন কি ভাবে? - জীবনকেসি
- বানাবেন নাকি একটা নিজেস্ব অনলাইন রেডিও স্টেশন? - চাচামিঞা
- সূর্যের রানী, রহস্যময়ী নেফরেতিতি........ - রেজোওয়ানা
- Adobe Photoshop CS5 + ভিডিও টিউটোরিয়াল part 1 ফ্রি - সায়িম
- মাতৃভাষা আন্দোলনের সেই সব সূর্যসন্তানেরা...... - রেজোওয়ানা
- বুয়েটিয়ান শাকিপ খান ঘাস ছাড়া আর কি খান? - লাটিম সিড
- অস্কার ট্রিভিয়া - হাসান মাহবুব
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- প্রিয় পনেরটি দেশের গান [লিরিক্স ও ইউটিউব ভিডিও] - কবি রাজ
- "১৯৭১ মুক্তিযুদ্ধ" মুক্তিযুদ্ধকালীন কিছু মুক্তিযোদ্ধার লিখিত চিঠি...সংগ্রহে রাখুন.. - অংকন কুরী
- ও. হেনরীর ছোট গল্প : দি লাস্ট লিফ - শেখ আমিনুল ইসলাম
- বদলে ফেলুন আপনার Facebook এর চেহারা !!!!!!!
- হাসান জোবায়ের
- ছাগু :ব্লগে যথেচ্ছ ব্যবহার(ক্ষেত্রবিশেষে সুবিধামত ব্যবহার বা অপব্যবহার)কিছু তিক্ত কিন্তু বাস্তব সত্য - াঢারে ালো
- ইংরেজী নিয়ে মজার তথ্য
- শামুক
- ৭ খানা ইংরেজি গ্রামার শেখার ইবুক ফ্রিতে ডাউনলোড
- নিশাচর নাইম
- তুই ছাগু

- ক্লিয়ার কাট
- দুষ্প্রাপ্য ছবিতে ১৯৫০ সালের বাংলাদেশ ক্রিকেট দল ব্যক্তিগত সংগ্রহ থেকে - ফিউশন ফাইভ
- পা:কা: বিয়া বিয়া কইরা ফাগল হইয়া গেলো তার নাকি বিয়ার টক (বিষ) উঠছে । - গরম কফি
- আজ "পাহাড়ের কান্না" র জন্ম দিন
- কবির চৌধুরী
- ব্লগের লেমেন চুষ খাওয়া সুশীল ভাইয়্যা/আপুরা যাদের ছাগু বিরোধীতারক্ষেত্রে প্রচন্ড রকম অনিহা আছে এবং ডাস্টবিনের নোংরা আবর্জনা ছগুদের জন্য এই পোস্ট। - শিমুল আহমেদ
- যীশুর কফিনের কাপড়।ধর্মান্ধদের ছলচাতুরী নাকি সত্যি? - শূণ্য উপত্যকা
- কিছু বইয়ের ভাল লাগা কয়েকটি উক্তি -(২) - উপদেশ গুরু
- বিসর্জন..... - মাহী ফ্লোরা
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- (১৮+) রক্ষিবাহিনীর কিছু স্মৃতিঃ কম্যুনিষ্ট নেতা শান্তি সেনের স্ত্রী শ্রীমতি অরুণা সেন - একলা একজন
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- চীন লাল পতাকার দেশে শেষ পর্ব - জুন
- ছবি ব্লগঃ ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশ - শেখ আমিনুল ইসলাম
- নোটপ্যাড তুমি এত কামের জিনিস!!!-১(টেক্কি পুস্ট)
- প্রিন্স_হাইয়ান
- নস্টালজিয়া.....পরী! - নস্টালজিক
- নীলবালক ও আমাদের অসংযত মিসানথ্রফি'র জ্যামিতি - অমিত চক্রবর্তী
- আমার পিসিতে থাকা কিছু ছোট ছোট পোর্টেবল সফটওয়্যার শেয়ার করলাম - রাজসোহান
- শেয়ার ব্যাবসা শিখুন। - হা...হা...হা...
- ব্লগারদের নামে গীবত গাইলাম
আর সেই সাথে শায়মা আপিকে জন্মদিনের শুভেচ্ছা
- সোহানুর রহমান
- পেট ফেটে যাওয়া কিছু কৌতুক-{সংগ্রহ} - নষ্ট কবি
- সাকাচৌঃ যে জানোয়ার এখনো মুক্ত। আসেন পড়ে ফেলি তার আকামের নথি - মনাডাকাইত
- ডেস্টিনি-ধোলাই সমগ্র ..... (রিপোস্ট এবং আপডেট)
- নূর-ই-আল-মামুন
- ডেসটিনির হাত থেকে রক্ষা পেতে সাহায্যের আবেদন । - অতৃপ্ত আত্মা
- যেভাবে পাওয়া যাবে মেশিন রিডেবল পাসপোর্ট - উপদেশ গুরু
- হৈমন্তি ২০১০ - জিকসেস
- বঁধু কোন আলো লাগলো চোখে!! - শায়মা
- এরিয়া-৫১ রহস্যময় দুনিয়া। - শূণ্য উপত্যকা
- অসম আসাম (শেষ পর্ব) - জুন
- জ্ঞান-বিজ্ঞানের রাজ্যে মুসলমানঃ উত্থান ও পতন পর্ব-১৭ - তায়েফ আহমাদ
- শিরোনামহীন ব্যান্ডের সবগুলো গানের লিরিক্স - কাঙাল মামা
- রাজলক্ষ্মী , চন্দ্রমূখীদের কথা........... - রেজোওয়ানা
- চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি! - জিন্দা লাশ
- কয়েকটি প্রশ্নবোধক চিহ্ন এবং কবি হওয়ার আপ্রান চেষ্টারত কারো এ্যাবসার্ডিজম(মুক্তগদ্য) - অমিত চক্রবর্তী
- তোমার লেখা চিঠি... তোমাকে লেখা চিঠি... - মেঘ বলেছে যাবো যাবো
- আপনার পেনড্রাইভকে বুটেবল করুন একদম সহজ উপায়ে....
- মুস্তাফিজুর রহমান (মুন্না)
- উর্বশীর দহনকাল - নৈশচারী
- একটি টেকি পোস্ট মারামারি পোস্টও বটে আপডেট - রাজসোহান
- ছন্দে ছন্দে দুলি আনন্দে - শায়মা
- চে - ফাহাদ চৌধুরী
- নৈস্বরী-৪ - পাহাড়ের কান্না
- বাংলাদেশ সশস্র বাহিনীর শ্রেণী বিন্যাস - মিনহাজ উদ্দিন
- "উত্তর বঙ্গের কবিতা" থেকে কবিতা-৩২(শিরোনামের শেষ পোষ্ট) - মেঘ শূন্য দিন
- ইংরেজি বর্ণমালা, দেখুন তো কেমন লাগে !!!! - কিংবদন্তী বলছি
- ডিম হতে মুরগি-একটি সচিত্র প্রতিবেদন - পুশকিন
- চৌর্যবৃত্তির শৈল্পিকতা: যার শিল্পী হৃদয় খান! - আমড়া কাঠের ঢেকি
- আমার ব্লগীয় বর্ষপূর্তি : ধন্যবাদ সামু, ধন্যবাদ বন্ধুগণ - মোহাম্মদ লোমান
- (নারী) পুরুষের যৌণ সমস্যা নাকি আমাদের শিক্ষার সমস্যা ? - রাগ ইমন
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করিঃ ২য় পর্ব! - মুকুট
- সব মানুষের ছবি গুলো অব্স্যই দেখা উচিৎ...............................এবং ভাবা উচিৎ - মো: মুসফিকুর রহমান (পরাগ)
- কবিতাদলঃ খয়েরি পাখিদের আজ বাড়ি ফেরার তাড়া নেই - অমিত চক্রবর্তী
- ভূমিকম্প--সুনামী--বাংলাদেশ--সম্ভাব্য পরিণতি! - সায়েম মুন
- কবিতাঃ নেফারতিতি! এবং একটি ঐতিহাসিক ডকুমেন্টরী - ফাহাদ চৌধুরী
- ফোল্ডার তৈরি করুন তবে নতুন ভাবে নতুন ধরনে ( ফানটেকি ) - গরম কফি
- যেকোন সাইটেই সরাসরি বাংলা লিখুন: এলো ব্রাউজার প্লাগ-ইন!
- আমড়া কাঠের ঢেকি
- নাটক ও সিনেমা সংক্রান্ত কিছু নির্বাচিত বইয়ের তালিকা (ডাউনলোড লিংকসহ) - লেখাজোকা শামীম
- ইংরেজি শেখার ওযেব সাইট - নিলআকাশেরদুঃখ
- একটি গোলাপ উপহার দিন ( গোলাপ বানানো শিখুন ) - আনিক
- ২৬শে মার্চ, ১৯৭১ | জগন্নাথ হল | গণহত্যা - রাগিব
- বিশেষতঃ ব্লগ কবিগনের দয়াবনত দৃষ্টি আকর্ষন, একটি কবিতা এবং সামু কর্তৃপক্ষের নিকট একটি প্রস্তাবনা - মতিউর রহমান সাগর
- কয়েকটি ঘুম হারাম করা পুরনো দিনের গান - মেঘ বলেছে যাবো যাবো
- “আঁধারের কাছে ক্ষমতা-হস্তান্তর করে সুরের মুর্ছনায় কাটে রাতের কঙ্কাল সময়”-লিরিক্স কালেকশন - ফাহাদ চৌধুরী
- চালের দাম ১০টাকার কথা কি হাসিনা বলেছিলেন? - অহনা
- সামু ব্লগারদের ঐতিহ্যবাহী মন্তব্যগুলো কোড সহ - মাসুদ চৌধুরী
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুরু করবেন যে ভাবে, পর্ব-৪ - হাসমত০০৯
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে - মুনির হাসান
- স্বাধীনতার ঘোষনা প্রশ্নে আপনি আবাল কিনা পরীক্ষা করে নিন। - হা...হা...হা...
- ~ উইন্ডোজ সেভেন এক্টিভেশন ক্র্যাক (আর.সি. সাপোর্টেড) ~ - পাপী
- একদিন কোথায় জানি হারিয়ে গেছিলাম!!!! - মেহেরুবা
- ~~~বাংলার মুক্তি সংগ্রাম ও সংবিধানের কাটা-ছেঁড়া....... - শাহেরীন


































- গরম কফি
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে :: - কুঁড়ের বাদশা
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < শেষ পর্ব > চিৎকার করে বলতে পারছিনা যে আমি আমার শৈশব হারিয়ে ফেলেছি..... - মনজুরুল হক
- ফিফা বিশ্বকাপে ব্যবহৃত সব ফুটবল (ছবি ব্লগ) - প্রবাসী রনি
- মৃত্যুদন্ড : পক্ষে- বিপক্ষে এবং মৃত্যুদন্ড বিষয়ক জানা অজানা কিছু তথ্য - পল্লী বাউল
- ২৪ বছর ধরে আমি যা ভুল জানতাম..শেখ কামাল কি কারনে মেজর ডালিমের বউকে হাইজ্যাক করেছিল !!!???? - সিষ্টেম ইন্জিনিয়ার
- বিদেশী ভাষায় রবীন্দ্রসংগীত (শেষ পর্ব) - সুফিয়ান ডট কম
- মহানবী হযরত মুহাম্মদ (সা: ঘরের কিছু ছবি - তর্ষ
- কোরআনের সুরাগুলোর নামের বাংলা অর্থ - তালহা তিতুমির
- প্রিয় - বাবুনি সুপ্তি
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট মাত্র ২৯৭ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- নপুংসকদের (হিজড়া) সম্বন্ধে জানুন আরো কিছু ........১৮+ পোষ্ট - সুইট
- মন্তব্য করতে আমাকে ব্যবহার করুন একা একা ভালো লাগছে না তাই শেয়ার করলাম - মাসুদ চৌধুরী
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- নোয়াখালীর ভাষা শিক্ষা --আই ই এলটিএস থেকে কম না ব্যাপারটা - শ।মসীর
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- আমার পড়তে ভাল্লাগেনা - পাহাড়ের কান্না
- বাংলার স্বাধীনতা আনলো যারা - আমাদের সেই সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা (রিপোস্ট) - রাগিব
কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

আমার পড়তে ভাল্লাগেনা
১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৬
আমি যখন পড়তে বসি, এ্যাটাক করে মশা,
পড়ালেখা তুঙ্গে উঠে, যায় না তো আর বসা।![]()
আমি যখন পড়তে বসি, খুব মনোযোগ দিয়ে,
পাশের বাড়ির হৈ-হুল্লোর, বাড়িতে তাদের বিয়ে।![]()
আমি যখন পড়তে বসি, নিরব সকল রুম,
দুচোখ ভরে নামে তখন প্রশান্তির ঐ ঘুম।![]()
আমি যখন পড়তে বসি, পান করিয়া সুধা,
বুঝিনাতো ঘোড়ার ডিমও, কারন পেটে ক্ষুধা।![]()
আমি যখন পড়তে বসি, পড়ার অনেক চাপ,
মনে হয় এক বিশাল কবি, আসে কত্ত ভাব!![]()
যেদিন ভাবি পড়বো আমি, আজকে সারা-রাতি,
অন্ধকারে ডুবে গিয়ে, নিভে সকল বাতি।![]()
আমি যখন পড়তে বসে তোমায় নিয়ে ভাবি,
বইয়ের প্রতি পৃষ্ঠা জুড়ে দেখি তোমার ছবি।![]()
পড়তে বসি নিত্য আমি, বসিনা যে তা-না,
আসলে আমার পড়তেই ভাল্লাগেনা।![]()
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফান ;
প্রকাশ করা হয়েছে: পোংটামী বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১০ রাত ১২:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কাবুলীওয়ালা বলেছেন:
খুব ভাল লাগলো; ছন্দে ছন্দে দুলি আনন্দে... দারুণ লিখেছেন, আসলে পড়তে কারই বা ভাল লাগে?
লেখক বলেছেন: হুম তাও ঠিক। তবে আমার একটু বেশি খারাপ লাগে।
লেখক বলেছেন: আমি পারিনা খিঁচুরি রানতে,
পারি খালি কানতে।
লেখক বলেছেন:
রান্না বান্নাতো আমার কর্ম নয় ওরে-
ইহা রমনীদের কর্ম তাহারাই করে।
তবে পড়ালেখা?
ওহ! ইহা কি মানুষের কর্ম?
বই তুলিলেই যন্ত্রনা হয়-
চুলকায় গায়ের চর্ম।
লালসালু বলেছেন:
তুমি কী জানো কে ফখরুদ্দিন কে টমি মিয়া?
ওনারা রান্না করেছেন দেশে বিদেশে গিয়া।
এখন রান্না ঘরে যাও থামাইয়া কান্নাকাটি,
রান্নার আগে তরু তরকারি কর কাটাকাটি।
এ যুগের মেয়েদের চেননা তুমি চেনে এই লালসালু,
রান্না বান্না জানে না তারা প্রেম পিরিতিতে চালু।
লেখক বলেছেন:
চেষ্টা করি নাই যে তা-না,
তৈরী করছি অনেক বাহারি টাইপের খানা।
কিন্তু ভাই আমার রান্না?
আমি ছাড়া অন্য কেহ খাননা।
তার চেয়ে বরং অন্য বুদ্ধি দেন,
অযথা রান্না-বান্না ক্যাচাল চাপাইতাসেন ক্যান?
লেখক বলেছেন:
পড়া লেখাতো ভাল লাগার কথা নয়-
তবু পড়িতেই হয়।
ইহাই যন্ত্রনাময়।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
এতক্ষনে বুদ্ধি একখান দিসেন আহা বেশ,
অক্ষরে অক্ষরে পালন করমু আপ্নের উপদেশ।
লেখক বলেছেন: এ্যা! কয় কি?
খুশবু বলেছেন:
সবার তো দেখি এক ই কথা
লেখক বলেছেন: আর কয়েন না ভাই,
এই দুঃখে মন চায়-
নিজের মাথা নিজেই ফাটাই।
লেখক বলেছেন:
TEA আমি লাইক করি ভীষন,
তাই আজ থিকা শুরু হইলো লালসালুরে খোঁজার মিশন।
ফী এর ব্যাপার আমি আবার বুঝি একটু কম,
খরচ পাতির কথা শুনলে হয় স্মৃতিভ্রম।
লেখক বলেছেন:
মাথা যদি হয়া যায় হ্যাং,
মাথা নিচে দিয়া তুইল্লা রাখেন ঠ্যাং।
সাদা কালো এবং ধূসর বলেছেন:
আমি যখন পড়তে বসি, খুব মনোযোগ দিয়ে,পাশের বাড়ির হৈ-হুল্লোড়, বাড়িতে তাদের বিয়ে।
আহারে
লেখক বলেছেন: হুম! হৈ-হুল্লোর সাথে ভাল খাবারের গন্ধ ফ্রি। আর কি পড়া যায় বলেন?
লালসালু বলেছেন:
এত পড়ালেখা কইরা কী হইবেন মিয়া?
তার চেয়ে ভাল যৌতুক নিয়া করেন একটা বিয়া।
এর চেয়ে ভাল যদি থাকতে পারেন কোথাও ঘর জামাই,
করতে হবে না পড়ালেখা করতে হবে না কামাই।
লেখক বলেছেন:
করি না করি কামাই,
থাকুম না ঘরজামাই।
যৌতুক নিয়া বিয়া?
মরতে চাই না জেলে গিয়া।
তবে বিয়া আমি একখান করুম,
বৌ যদি কয় তখন আমি পড়ুম।
লালসালু বলেছেন:
বৌয়ের কথায় পড়বা তুমি মামু,
হাসতে হাসতে আমি পইরা যামু।
বৌ যদি কয় কর রান্না বান্না,
তখন তুমি করবা কী পাহাড়ের কান্না?
লেখক বলেছেন:
বৌয়ের সকল কথা আমি রাখমু,
এক শর্তে, সে রানবো আমি খালি খামু।
ঘর সংসার করমু তার নিয়া,
শর্তে রাজি তারেই করমু বিয়া।
লালসালু বলেছেন:
রান্নার কথা দিলাম আমি বাদ,
দোয়া করি যেন পূরন হয় সাধ।
বৌ যদি কয় ধোও আমার শাড়ী,
তা নাহলে যামু বাপের বাড়ী।
রান্নার আগে কর তরকারী কাটাকাটি,
তা নাহলে ঝগড়া হবে ফাটাফাটি।
বৌ যদি রাগ করে বন্ধ করে আহার,
তখন কী করবেন মিঃ পাহাড়?
লেখক বলেছেন:
হায় হায় ভাই আপ্নে দেখি পুরাণ জুগে আছেন,
সন্দেহ হয় আপ্নে বুঝি বোয়ের কথায় নাচেন।
শোনেন তবে খুইল্লা কিছু বলি,
বুদ্ধি থাকলে কি বৌয়ের কথায় চলি?
বৌ যদি কয়, ধইতে তাহার শাড়ি,
ওয়াশিং মেশিন কিন্না দিমু, লগে দিমু গাড়ি।
কাটাকাটি এখন কি আর হাতে কিছু হয়?
মেশিন আছে সব কিছুরি কিসের তবে ভয়?
তার পরেও বৌ যদি বন্ধ করে আহার,
আপ্নেই বলেন তখন, থাকবে কিছু করার?
বাজার থেকে নিয়ে এলো গোল আলু,
পাহাড়ের কান্না
করলো তা রান্না,
লবণ দেয়া হয় নি হায়
হয়ে গেলো ভুল,
ঘন্টাখানেক পরে কারো
নেই মাথায় চুল।
লেখক বলেছেন:
আমরা তো নই জামাই বৌ তোমায় আমি বলি,
তবে কেন আমরা দুইজন করবো চুলোচুলি?
লালসালু বলেছেন:
বৌ যদি কয় ঘুমানোর সময় টানাও মশারি,
তা নাহলে আমি যামু তোমারে ছাড়ি।
ঘুম থেকে উঠে বানাব না নাস্তা,
নাইলে নিজেই মাপ নিজের রাস্তা।
লেখক বলেছেন:
এত কিছু ভাইবা আমি আগে দেখি নি,
বিয়া করলে এত ভেজাল তাও শুনিনি।
এত সমস্যা হয় যদি বিয়া করা বৌ নিয়া,
কথা দিলাম জীবনে করমু না কোন বিয়া।
লেখক বলেছেন:
জ্বী আমাদের সঙ্গেই থাকবেন-
দেখে যাবেন শেষ।
লেখক বলেছেন:
মাইকেল মেহেদীর একটা কবিতা আছে প্যাক প্যাক প্যাক।
পাইতাসি না নাইলে আপ্নেরে লিঙ্কটা দিতাম।
স্বাধীনতার বার্তা বলেছেন:
কমেন্টগুলোর জন্য প্লাস
লেখক বলেছেন: ক্যান কবিতা ভাল্লাগে নাই?
লালসালু বলেছেন:
বৌয়ের সকল কথা আমি রাখমু
এইডা কেমুন কথা?
এই কথা শুনলে পুরুষ ঝাতির
লজ্জায় হেট হবে মাথা।
এর প্রতিবাদে পুরুষ ঝাতি
করবে মানব বন্ধন,
লুকিয়ে লুকিয়ে তখন
তুমি করবে ক্রন্দন।
লেখক বলেছেন:
সকল কথা রাখমু আমি কইছি,
লগে কিন্তু শর্ত একখান দিসি।
এখন দেখি শর্ত খালি বারে,
ঠিক করসি বিয়া করমু নারে।
চাইনা আমি লুকায়া লুকায়া কান্তে,
বিয়া কিংবা পড়ালেখা চাইনা আমি রান্তে।
লেখক বলেছেন:
কিছু কিছু পোষ্ট আমি পড়ছি,
বিয়া করমু না এই কানে ধরছি।
রাজিব খান০০৭ বলেছেন:
কবিতা সম্পর্কে আমার দারুন আগ্রহ।কিন্তু কবিতা বুঝার ক্ষমতা আমার "একদিন দুপুর বেলা
জোছনারা করে খেলা" র মধ্যেই সীমাবদ্ধ।যাইহোক আপনাদের দুই কবির কান্ডকারখানা দেখে খুব মজা লাগল।
লেখক বলেছেন:
মজা দিতে পাইরা লাগতাসে অনেক খুশি,
কবিদের জগতে এখনো আমি লেবেন চুষ চুষি।
লালসালু বলেছেন:
বিয়া করি নাই কেমনে দেই
বৌয়ের কথায় DANCE?
বাপ-মায়ের লক্ষণ দেইখা বুঝি
বিয়া অনেক দূরের FUTURE TENSE
তাইতো আমি দেখি শুধু
আরেকজনের বৌ,
যেমন আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ!
লেখক বলেছেন:
আপ্নের কথায় বিয়ার চিন্তা দিলাম আমি বাদ,
আপ্নের দেখি যায় নাই এখনো বিয়া করার সাধ।
আরেক জনের বৌ দেখার চেয়ে সুখের কিছু নেই,
পরের বৌ দেইখা আসেন জীবন কাটিয়ে দেই।
লালসালু বলেছেন:
অন্যের বৌ দেখলে মনে লাগে কষ্ট,
হুজুরেরা কইব আমরা নাকি পথভ্রষ্ট।
নিজের বৌয়ের থেকে নাকি পরের বৌ ভাল,
পরের বৌরে সুন্দরি লাগে নিজের বৌরে কালো।
অন্যের বৌ দেখতে গিয়া খেতে পারি কিল ঘুষি,
কলেজের সামনে টাঙ্কি মারি- আমি এতেই খুশি।
লেখক বলেছেন:
বিজ্ঞরা বলেন পরের বৌ আর নিজের বাচ্চা খুবই প্রিয় হয়,
নিজের বৌ আর পরের বাচ্চা খুবই বিষাদময়।
কিল ঘুষি খাইলেও কতেক এইটাই নিরাপদ,
টাঙ্কি মারা কলেজ গেটে? হৈতে পারে বিপদ।
লেখক বলেছেন: দেখতে থাকেন।
লেখক বলেছেন:
ওরে কাক্কা,
চালায়া যামু কথা দিলাম পাক্কা।
লালসালু বলেছেন:
বিপদ কী আর বেশী হইলে
খাইবেন একটু ডলা,
কিল ঘুষির লগে থাকবে
হালকা কান মলা।
কলেজ বাদ দিয়া হাইস্কুল
করতে পারেন ট্রাই,
মাঝে মাঝে স্কুলের গার্ডরে
খাওয়াইবেন ঝাল ফ্রাই।
এতে আপনি পারবেন
থাকতে অনেক সেইভ,
স্কুলে যাওয়ার আগে অবশ্যই
করে নিবেন শেইভ।
লেখক বলেছেন:
স্কুলের মেয়ে পটাইতে আমি ছিলাম কাঁচা,
এখনতো আমারে দেখলে ডাকে তারা চাচা।
বুঝতেই পারতাসেন কি বলতে চাই,
স্কুলে টাঙ্কি মারার বয়স এখন আমার নাই।
স্বপ্নকথক বলেছেন:
ওরে লালুওরে আমার পান্না
চাপান-উতর বহুত হৈসে
এখন থাম, আরনা।
লিখছো ছড়া
মনে যা চায় খুশি
বুঝবে তখন
যখন খাবে ঘুষি।
লেখক বলেছেন:
স্বপ্নকথন ভাল্লাগে না বাস্তবতা চাই,
কিল ঘুষি খাওয়ার ভয় তাই আমাদের নাই।
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
ভালো। চলুক।
লেখক বলেছেন: চলবে.........।
লেখক বলেছেন: ঠ্যাং খেও।
সামছুল আরেফিন বলেছেন:
ফ্রিয়তে
লেখক বলেছেন: ঠ্যাং খেও।
লালসালু বলেছেন:
আমি যখন পড়তে বসি, এ্যাটাক করে মশা,
পড়ালেখা তুঙ্গে উঠে, যায় না তো আর বসা।- পাঃ কাঃ
মাইরের মইধ্যে ভাইটামিন আছে
বলেছেন ভাইটামিন বদি,
মশা দেখলে দিবেন থাপ্পড়
সমস্যা না থাকে যদি।
প্রানী হত্যা মহাপাপ
এতা হয় যদি আপনার নীতি,
তাহলে পড়ার টেবিলে বসে
শুনুন মশার গীতি।
লেখক বলেছেন:
থাপড়া থাপড়ি কইরা কি আর,
মশা তাড়ান যায়?
পড়ালেখা দুরের কথা,
বসাটাই দায়।
কয়েল জ্বালাই ধুপ জ্বলাই,
তাও হয় না কাম,
আমারে ছাড়া মশা সাহেব,
কাউরে দেয় না দাম।
লালসালু বলেছেন:
আমি যখন পড়তে বসি, খুব মনোযোগ দিয়ে,
পাশের বাড়ির হৈ-হুল্লোর, বাড়িতে তাদের বিয়ে। -পাঃ কাঃ
বিয়ার কথা কইয়া দিলেন
খারাপ কইরা মন,
আমার দুষ্কের কথা বুঝলনা
আমার আপন জন।
পাশের বাড়ীতে বিয়ে হইলে
আমার মন খারাপ হয়,
দুঃখের বদনে লালসালু
এই কথা কয়।
লেখক বলেছেন:
বিয়ার কথা শুনলে,
আমারও কি কম লাগে ব্যাথা?
তবে বিয়া আমি করমু না,
এই আমার এক কথা।
লেখক বলেছেন: আজ্ঞে বেরাদর।
লালসালু বলেছেন:
আমি যখন পড়তে বসি, নিরব সকল রুম,
দুচোখ ভরে নামে তখন প্রশান্তির ঐ ঘুম।-পাঃকাঃ
ঘুমেই আরাম জাগলে ব্যরাম
ঘুমেই আছে শান্তি,
পড়ালেখা করতে বসলে
আমারও আসত ক্লান্তি।
লেখক বলেছেন:
স্বীকার করলেন অবশেষে,
ছিলেন আমার ন্যায়,
হুদাহুদি করলেন ক্যান?
এত বাক্য ব্যয়?
ধ্রুব তারা বলেছেন:
দু পক্ষই বুঝেন যখন, কেন কাব্যিক লড়াইএইসব দেখে ব্লগে ঢুকতে আমি একটু ডরাই।
পড়াশুনা কাঁদায় আমায় খারাপ করে মন,
করে এই পড়াশুনা বড় হয়েছে কোন জন?
২০ বছর পড়ে কি লাভ কেনো দরকার ইকো ও ট্রি
পড়াশুনা ছাড়াই হব দেশের প্রধানমন্ত্রী।
লেখক বলেছেন:
ডরায়েন না ডরায়েন না,
ডরের কিছু নাই,
আপ্নের লগে একমত শুধু,
আপ্নেরেই কয়া যাই।
প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী,
আমাদের দুই রানী।
শিক্ষা দীক্ষার দৌড় কত,
আমরা সবাই জানি।
এগিয়ে চলেন সেই লক্ষ্যে,
জনতার মুখে মাছি।
কেউ না থাকলেও আপ্নের লগে,
আমি কিন্তু আছি।
লালসালু বলেছেন:
আমি যখন পড়তে বসি, পান করিয়া সুধা,
বুঝিনাতো ঘোড়ার ডিমও, কারন পেটে ক্ষুধা।-পাঃকাঃ
সুধা বলতে আপনি
কি বুঝাইছেন মিয়া?
হাওয়া ভবন হইলে হইত
খুশি খালেদা জিয়া।
সুধাসদনের নাম নিলে
আপনি থাকবেন ফর্মে,
সরকারী ভাব থাকবে
আপনার কার্য কর্মে।
পেটে ক্ষুধা থাকলে
যান রান্না ঘরে,
হাত প্লেট ধুয়ে খান
একটু কষ্ট করে।
লেখক বলেছেন:
এই সুধাতো সেই সুধা নয় ওরে,
এর অর্থ বুঝামু তোমায় পরে।
এসব ছিল অজুহাত, সবি ছিল মিছে,
শেষের দুটি চরণ দেখ,
এক্কেবারে নিচে।
লালসালু বলেছেন:
আমি যখন পড়তে বসি, পড়ার অনেক চাপ,
মনে হয় এক বিশাল কবি, আসে কত্ত ভাব! পাঃকাঃ
বুঝেছি এখন ব্লগে কীভাবে
পোষ্টান এত ছড়া,
পড়ালেখা না করিলে
খাইবেন একদিন ধরা।
মেয়েরা বিয়ে করে বিজনেসম্যান
আর ভালবাসে কবি,
কবিতা লেখা আমার
সেই কারনে হবি।
এত কবিতা লেখার পরেও
আমি হইলাম বিফল,
এত ব্লগ লেখার পরেও
আমি হইলাম বিফল।
পড়ালেখা ছাইড়া আমি
করতে চাইলাম ব্যবসা,
বিরাট লসে পইড়া
চোখে দেখি ঝাপসা।
ব্যর্থ কবি ব্যর্থ প্রেমিক
ব্যর্থ সওদাগর,
সব হারিয়ে এখন
হলাম আধাপাগল।
লেখক বলেছেন:
কবিতা লিখি, গল্প লিখি,
লিখি আমি ছড়া।
সব কিছুই ভাল্লাগে শুধু,
ভাল্লাগেনা পড়া।
এত এত ব্যর্থতার পর,
আছেন কেমন কইরা?
আপ্নের জায়গায় আমি হইলে,
কবে যাইতাম মইরা।
বুঝ হৈবার পর থিকা,
পড়ালেখাই আছি।
মাঝে মাঝে মনে হয়,
মইরা গেলেই বাঁচি।
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
লেখাপড়ারে কইস্যা মাইনাচ
লেখক বলেছেন:
তোমার জন্য শীতের সকালের সবটুকু কুয়াশা,
তোমাকে দেই রাত থেকে এনে তারার পিয়াশা।
তোমার জন্য একজোড়া রক্ত গোলাপ,
তোমার জন্য আমার মনের প্রস্ফুটিত এই প্রলাপ।
লালসালু বলেছেন:
যেদিন ভাবি পড়বো আমি, আজকে সারা-রাতি,
অন্ধকারে ডুবে গিয়ে, নিভে সকল বাতি।-পাঃকাঃ
(অফটপিকঃ তুমি দিয়ো নাকো বাসর ঘরের বাত্তি নিভাইয়া............)
সারা রাত পড়ালেখা করা
নয়তো একটুও ভালো,
পড়ালেখা শেষ কর
থাকতে দিনের আলো।
গ্রীষ্মকালে রাতের বেলায়
পড়তে অনেক জ্বালা,
পড়ালেখা করতে তখন
লাগেনা একটুও ভালা।
কারেন্ট গেলে রাখতে পার
হাতে মোমের বাতি,
এইভাবে পড়ালেখা করে
এই বাঙ্গালী ঝাতি।
লেখক বলেছেন:
দিনের বেলা অফিস থাকে,
থাকে কত মিটিং।
ক্লাস ও থাকে চাপ ও থাকে,
মাঝে থাকে ডেটিং।
মোমের আলোয় ক্যম্নে পড়ি,
দৃষ্টি শক্তি স্বল্প।
তাইতো আমি পড়ালেখা,
করি একটু অল্প।
লালসালু বলেছেন:
আমি যখন পড়তে বসে তোমায় নিয়ে ভাবি,
বইয়ের প্রতি পৃষ্ঠা জুড়ে দেখি তোমার ছবি।-পাঃকাঃ
এই তুমিটা কেডা?
বেটি নাকি বেটা?
যদি হয় বেটি,
ধরমু তুমার ঘেডি।
এত কিছু তলে তলে,
করছ ছলে বলে।
বাচ্চা পুলা এসব দাও ছাড়িয়া,
নইল পিঠের ছাল তুলব মারিয়া।
তুমার বাপেরে দিমু কইয়া,
কও, কে সে মাইয়া?
লেখক বলেছেন:
সে যদি আজ থাকতো কাছে,
হৈতাম কি আর কবি।
তোমায় শুধু দেখামু একদিন,
তাহার কিছু ছবি।
বড় তুমি করতে পারো,
ছোট ভাইরে শাসন।
বাপের কাছে কৈয়া দিলেও,
করমু না আর বারন।
লালসালু বলেছেন:
পড়তে বসি নিত্য আমি, বসিনা যে তা-না,
আসলে আমার পড়তেই ভাল্লাগেনা।
আসল কথা এতক্ষনে জানতে পারলাম মামু,
তুমার মতন লোক খুঁজছে আমাদের সামু।
কাম না থাকলে বইয়া বইয়া ব্লগাও,
নিজের সুপ্ত প্রতিভাকে তুমি জাগাও।
তা না হইলে দুইজনে মিল্যা ধরি পিরীতির লাইন,
তুমি হইবা গুপি আমি হইব গাইন।
দু'জনে মিল্যা ট্রাই করুম এক মাইয়ার লগে,
দেখা যাক শেষ পর্যন্ত সে কার লগে ভাগে?
তুমি যদি আগে ভাগাও তুমি হইবা গুরু,
রাজি হইলে এখন করি কম্পিটিশান শুরু।
পড়ালেখায় ভালো হইলেও পিরীতির লাইনে আমি কাঁচা,
প্রেমের অফার করতে গিয়ে খেয়েছি কত যে ছেঁচা।
তুমারে মনে হইতাছে তুমি পিরীতির লাইনের বস,
আর আমি পিরীতির পিছনে করেছি অনেক সময় লস।
তুমি কি রাজী করতে প্রেমের কম্পিটিশন?
তাইলে আইজকাই নাইমা পড়ি সফল করতে মিশন।
না পারলে কও তুমারে কইরা দিমু মাফ,
না পারলে পড়ালেখা ধর দিল মুছে কর সাফ।
লেখক বলেছেন:
ভাইয়ে যে কি কন,
ভাইঙ্গা দিলেন মন।
এখন কি আর মাইয়া মানুষ আগের মতন আছে,
এখন তারে যে নাচায় তার সাথেই নাচে।
কম্পিটিশন আপ্নে আমি করতে পারি শুরু,
একদিন দেখবেন আপ্নের আমার দুইজনের হ্নদয়ই মরু।
ভেজাল লাগবো আপ্নের আমার,
যামু দুইজন রাইগা।
তৃতীয় জনের লগে যাইবো,
ঐ মাইয়া ভাইগা।
এই কারনে মাফ না খালি,
দোয়াও লগে চাই।
সব ভেজালে থাকতে রাজি,
এই ভেজালে নাই।
লেখক বলেছেন: জ্বী চালিয়ে যাব। চোখ রাখবেন ETV র পর্দায় থুক্কু এই পাতায়।
লালসালু বলেছেন:
পদ্মাতে নেই আর পানি
হয়েছে ধূসর মরু,
সেই মরুতে ঘাস উঠেছে
সে ঘাস খায় গরু।
হৃদয় মরুতে চাষ করব
খড় ও ভূষি,
কাস্তে কোদাল নিয়া রেডি হই
আমরা দুই চাষী।
লেখক বলেছেন:
চাষী হৈতে আপত্তি নাই,
করতে পারি চাষ।
সুখে দুখে একসাথে,
করবো দুজন বাস।
লালসালু বলেছেন:
নাচতে পারে নাচাতে পারে
আছে অনেক অভিজ্ঞতা,
এমন মেয়ে ধরলে পামু
আমরা দুইজন ব্যাথা।
নারী জাতির দেশে
মেয়ের কি এত অভাব?
যদিও ডিশ দেইখা মাইয়াগুলোর
নষ্ট হইছে স্বভাব।
লেখক বলেছেন:
ডিশ এর কথা কয়েন না ভাই,
পানি আসে চোখে।
আমরা কিছু করলেই শুধু,
মন্দ বলে লোকে।
নারীর কোন অভাব নাই ঠিক,
ভাল নারীর অভাব।
বিয়া করতে গেলে তখন,
পাইবেন এর জবাব।
লালসালু বলেছেন:
লালমাটিয়া কলেজ আছে
আছে গার্হস্থ অর্থনীতি,
ইডেন কলেজের মাইয়ারাও
জানে ভালো প্রেম পিরীতি।
লেখক বলেছেন:
ওরে মাগো, নাম শুইন্না,
পাইসি আমি ভয়।
অন্য কোন মাইয়া ধরলেও,
ইডেন কলেজ নয়।
শুনসি এরা হয় নাকি,
ভীষন ডেঞ্জারাস।
রাজনীতিতে মত্ত তারা,
করেনা কোন ক্লাস।
লালসালু বলেছেন:
সিদ্ধেশ্বরির মাইয়ারাও
বড়ই কঠিন জিনিস,
ভিকারুন্নেসার মাইয়া পাইলে
হয়ে যাবে ফিনিশ।
ক্যাডেট কলেজের মাইয়ার দিকে
তাকিওনা কভু ভুলে,
ওরা জানে কারাতে
ধরবে তুমার চুলে।
মেডিকেলের মাইয়াদের হাতে
থাকে সিরিঞ্জ-সূই,
গুতা দিয়ে বলবে
"কী করছিস তুই?"
লেখক বলেছেন:
সিদ্ধেশ্বরির মাইয়া গুলা,
চলে মোটামুটি,
আপনে এত ক্যাম্নে জানেন,
প্রেম করেন কটি?
ভিকারুন্নেসার মাইয়াগুলার,
নাইকো তুলনা,
পড়ালেখা ছাড়া এরা,
কিছুই বুঝে না।
কুংফু ক্যারাত জানে যারা
চলবে আমার তাতে,
তা না হলে বলেন তবে,
ক্যাম্নে জমবে রাতে?
মেডিক্যালের মাইয়া পাওয়া,
খুব বেশি নয় EASY।
ঔষধ রোগী নিয়েই এরা,
থাকে খুবই BUSY।
লালসালু বলেছেন:
হলিক্রসের মাইয়াগুলো
দেখতে লাগে ভালা,
তেঁজগাও কলেজে টাঙ্কি মারলে
পিঠে বাঁধবেন ছালা।
তিতুমীরের মেয়ে হলেও
চলবে মোটামোটি,
জাহাঙ্গিরনগরের মাইয়ার সাথে
বাঁধতে পারেন জুটি।
কৃষি কলেজের মেয়েদের কাছে
শিখবেন মাছ চাষ,
পুরান ঢাকার মাইয়ারা
দিতে জানে বাঁশ।
লেখক বলেছেন:
ভাইয়ের অনেক অভিজ্ঞতা অনেক কিছুই জানেন।
এত মাইয়া লগে লয়া ক্যামনে টিক্কা আসেন?
এসব কথা ফি ছাড়া বলতে হয় না ভাই,
শিখার আছে অনেক কিছু শিখতে আমরা চাই।
তাইতো বলি লালসালু ভাই খুলেন একটা চেম্বার,
আমিই না হয় হয়া যামু আপ্নের প্রথম মেম্বার।
মাইনসে তখন আপ্নেরে দিবো অনেক দাম,
সাথে দিয়া হৈবো আপ্নের এক্সট্রা কিছু ইনকাম।
লেখক বলেছেন: ধইন্য
লেখক বলেছেন:
তোমায় বলি,
শোন অনির্বান-
যুদ্ধ চলবে,
যতক্ষন এই দেহে আছে প্রান।
কুঁড়ের বাদশা বলেছেন:
মন্তব্যগুলো ঝাঝালোবুঝা যাচ্ছে বাংলাসাহিত্যে আপনারা ছড়াবেন আলো
ভুলে গেছি পোষ্ট টাই, পড়ে এর মন্তব্য
বুঝতেছিনা কোথায় এর গন্তব্য
চালিয়ে যান
ভাইজান
কেউ হার মানবেন না
কারন শেষ বল না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না
লেখক বলেছেন:
হারজিতের কথা পরে হবে,
যুদ্ধ চলছে-চলবে।
যতক্ষন না প্রধানমন্ত্রি,
নিজে এসে বলবে।
লালসালু বলেছেন:
প্রধানমন্ত্রী যদি থামান মোদের
ক্ষেপবে বিরোধীদল,
বলবে "দুই যুদ্ধবাজ করে
সরকারি দল।
যুদ্ধ যদি বন্ধ কর
ডাকব অবরোধ,
এই সরকারের বিরুদ্ধে
গড়ে তোল প্রতিরোধ।
এই দুই শয়তান (আমরা)
সরকারের দালাল,
এই কথা বলবে
মোয়াজ্জেম হোসেন আলাল।
লেখক বলেছেন:
সমস্যা কি দুইদলে দুইজন গিয়া,
চালায়া যামু যুদ্ধ।
হয় যদি হোক দুই দলেরই,
নেতা কর্মী ক্ষুদ্ধ।
চুপিচুপি ঘুরমু দুইজন,
ভয় না নিয়ে বীরসে,
দুইজনেই থাকুম তখন,
আলোচনার শীর্ষে।
আলাল ভাইয়ের কথা পরে হবে,
ফিরে সে এলে।
জানেনইতো সে এখন,
মহা দুঃখে কাটাচ্ছে দিন জেলে।
লেখক বলেছেন: ঐ মিয়া আমি কি দুষ করসি? আপ্নেরে মাইনাস।
লালসালু বলেছেন:
যুদ্ধ বন্ধ না করলে
বলবে সরকারি লীগ,
এই দুইডার পাছায়
জোরে মার কিক।
এই দুইটা যোদ্ধাই
রাজাকার যুদ্ধপরাধি,
আলবদর, শামস হবে
আমাদের উপাধি।
নাউযুবিলাহ যুদ্ধ হারাম
বলবে জামায়াত,
দোয়া করি আমরা যেন
পাই শাফায়াত।
লেখক বলেছেন:
আমগো নীতিতে আমরা থাকি,
কেন টানেন রাজনীতি।
হুদাহুদি ভেজাল লাগান,
মনে ঢুকান ভীতি।
লেখক বলেছেন:
আপ্নেরে দিসে ৪টা,
আমারে দেয় নাই একটাও।
এতক্ষন কি আমি তাইলে,
লেইকখা গেসি ফাও?
লালসালু বলেছেন:
শত বর্ষ আগে
বিদ্রোহী কবি কবিতা লিখতেন
পড়া ফাঁকি দিয়া,
শুনেছি তিনি করেছেন
দুই তিনটা বিয়া।
অল্প বয়সেই পড়ালেখা ছেড়ে
নিয়েছিলেন ছুটি,
তারপরে আসানসোলে
বানাইতেন রুটি।
রুটি বানাইতেন আর
লিখতেন কবিতা,
কল্পনা করে দেখ
কবির সেই ছবিটা।
তিনি ছিলেন ২য়
বিশ্বযুদ্ধের সৈনিক,
দেশে এসে প্রকাশ করলেন
একটা দৈনিক।
এই যুগে
আপনিও ফাঁকি দেন
পড়ালেখার কালে,
পড়ালেখার কোন দাম নাই
একবিংশ সালে।
আপনিও বানাতে পারেন
পিজা কিংবা পেটিজ, (নজরুলের মত)
দেখবেন অনেক কাস্টমার
যার বেশিরভাগ লেডিজ।
চেষ্টা করেন তাদের ভিতর
কন মেয়েকে পটাইতে,
কতক্ষণ ই বা লাগে
এই ঘটনা ঘটাইতে।
বিশ্বযুদ্ধের বদলে যান
পল্টন ময়দান,
নেতা হইতে পারলে
কর্মীরা গাইবে জয়গান।
মাঝে মাঝে খেতে হবে
পুলিশের ডলা,
জনগনকে রেগুলার পারবেন
দেখাতে সাগর কলা।
বের করতে পারবেন
একটি নিউজ সাইট,
নামি দামি সাইটের সাথে
আপনার হবে ফাইট।
লেখক বলেছেন:
নজরুলের লগে তুলনা করলেন,
পাইলাম একটু লজ্জা।
দোয়া করলাম শীঘ্রই হইবো,
আপ্নের ফুলশয্যা।
পিজা পেটিজ আবার আনলেন,
রান্না বান্না কেচাল।
আপ্নের লগে এতক্ষন আমি,
পারলাম কিসের প্যাচাল?
চাই না করতে রাজনীতি,
চাইনা হৈতে নেতা।
জনগন আমি অনেক ডরাই,
তারা ভীষন চেতা।
বাংলা'র নবাব বলেছেন:
পড়তে পড়তে ক্লান্ত। তবে সরাসরি প্রিয়তে, সাথে প্লাসাইলাম।
লেখক বলেছেন:
এত তাড়াতাড়ি ক্লান্ত হৈলে চলবো কেমনে নবাব?
এখনো তো বাকি আছে অনেক অনেক জবাব।
মোহাইমেন বলেছেন:
কুতুবে কুতুব মিনার, কুতুবে ছড়া-ছড়ি
বাধিতে হইবে তাদের, আন কাছা-দড়ি।
থামিবে না বুঝি এই বদ, পাজির দল
বই-খাতা তুলে রেখে, লিখেতেছে হরিবোল।
থাম! থাম! থেমে যা 'লাল-পাহাড়'
রান্না না জানিলে, হোটেলে হবে আহার।
বউ! বউ! বলে জুড়িস না কান্না তবে
'দিল্লীর লাড্ডু' ছাড়া ইহা আরকি হবে!!
-------------------------------------------
ব্যপক মজা পাচ্ছি, চালিয়ে যান
লেখক বলেছেন:
দুইদিকে দুই লাইন,
চালামু না থামমু?
আমি কিছু জানি না,
জানে লাল মাম্মু।
মোহাইমেন বলেছেন:
দুই লাইনে পা রেখে হাটিস না বাবু
পিছলে পড়ে গেলে হাড় হবে কাবু।
'লাল-পাহাড়' দুজনে দারুন ছড়া-সখা
একে ছাড়া অন্যে লাগবে শুধুই ফাকা-ফাকা।
ছড়াবিদ (!!) হতে গেলে লাগে পড়াশোনা
বিদ্যাভূজ হতে হবে লাগে অনেক জানা।
রবি-নজরুল তারা মধ্যযুগের কবি
ব্যাপ্তি ছিলে শুধুই সাদা-কালো ছবি।
এখনতো দুনিয়া এ-ই ছোট্ট হয়ে গেছে
TEA MAKING এর ও MANUAL আছে।
পড়তে হবে তবে, সব কিছুর সাথে
দুরন্ত-দুর্বার হওয়া যাবে তাতে।
-----------------------------------
ছড়ার ভুমিকার স্বার্থে সম্বোধনের ব্যতয়ে মার্জনা প্রার্থনা করছি
লেখক বলেছেন:
মোহাইমেন চলে এলো, গেল লাল ভাই,
দুইজনই এলে পরে রক্ষে যে নাই।
পড়ালেখা টেনে এনে কেন দেন কষ্ট,
নই কোন বড় কবি সমপদস্ত।
জানারতো শেষ নাই,
চেষ্টাটা বৃথা তাই।
হব নাতো কোন কিছু হয়ে যাব ভ্রষ্ট।
লেখক বলেছেন:
মুরুববী এসে গেছে,
চিন্তা কি আর?
এই বার পাব বুঝি,
ন্যায্য বিচার।
এতজন এক সাথে করে যদি শুরু,
এই আমি একা তবে মরে যাব গুরু।
আপনার কথা মত হইলাম কাইত,
ব্যাপারটা দেখবেন, চলি গুড নাইট।
মুরুববী বলেছেন:
এইতো সোনা ছেলে,
কথা মত চলে,
পড়ালেখা নিয়া বোকা
কত কথা বলে।
শুয়ে পর তবে 'খন
শোনাবোনে গল্প,
পড়ালেখাও করতে হবে
করে অল্প অল্প।
লেখক বলেছেন:
ওহে গুরু আপনিও করলেন শুরু,
ভয়ে মোর কাপছে বুক দুরুদুরু।
লেখক বলেছেন:
আপ্নেরে প্লাসাইয়া গেসে সে ভাইগা,
আর কিছু পাই নাই ঘুম থিকা জাইগা।
লেখক বলেছেন: ধইন্য।
লেখক বলেছেন: আন্নেরেও ধইন্যাপাতা।
হুলো-বেড়াল বলেছেন:
খুব ভাল হইছে....+++
লেখক বলেছেন: ধইন্য।
লেখক বলেছেন: ধন্যবাদস।
লেখক বলেছেন: হ চারিদিক দিয়া যেইভাবে আমারে ধরসে, ফলপ্রসু না হইয়া যাইব কৈ?
লেখক বলেছেন: মূলকথা
লেখক বলেছেন: আমারও পরীক্ষা আসেন গল্প করি।
লেখক বলেছেন:
ওরে আমার সোনার ছেলে,
নষ্ট হৈতে চায়।
নষ্ট ওরে হোসনে খোকা,
ধরি হাতে পায়।
লেখক বলেছেন:
বিড়ি খাওয়া ভাল নারে,
গাঞ্জা খাওয়া ধর।
মরতে যদি এতই শখ,
হেরোইন খায়া মর।
বৌয়ের দুঃখে কেনরে তুই,
নষ্ট পথে গেলি।
মেজো ছেলে তুই আমার,
কেন কষ্ট দিলে?
লেখক বলেছেন:
মেজো ছেলের মনে আছে অনেক রকম কষ্ট,
তাইতো বুঝি হৈসে সে এমন পদভ্রষ্ট।
সে খালি খায় বিড়ি
বাপের টাকায় ফিরি(ফ্রি)
হেরোইন আর গাঞ্জা খাওয়া করতে কইসি শুরু,
বুদ্ধিটা কেমন হৈসে গুরু?
আবিরে রাঙ্গানো বলেছেন:
আরে শালা ফাজিল পোলাপাইনরা করছে কি যে শুরু ,খোদ ইবলিশ এসব কোবতে দেখলে মানবে এদের গুরু।
কোবতে গুলো জমছে ভাল আবার কথাগুলোও ফাটাফাটি,
তবে চালিয়ে যান গোপনে গোপনে, বৌ দেখলে সব মাটি।
লেখক বলেছেন:
বৌ নাই কারো এই দুঃখেই এইসব লেখা,
মন কাঁদে হায় কবে পাব প্রানও বৌয়ের দেখা।
আসে যদি বৌ কখনো হয়ে যায় সব ফাঁস,
থাকব কি আর পৃথিবীতে হয় যাব লাশ।
লালসালু বলেছেন:
সবার মনে দেখি আমার মতন কষ্ট,
তা দেইখা আমার হইল মাথা নষ্ট।
নষ্ট হইয়া গেছে পুলাপাইনের স্বভাব,
সবাই দেখি ফিল করতাছে বৌয়ের অভাব।
লেখক বলেছেন:
রাইতের বেলা হঠাৎ যখন ঘুম ভাঙ্গিয়া যায়,
খুঁজি আমি হাত নাড়াইয়া আমার ডাইনে বায়।
কষ্টে যায় বুক ফাটিয়া দেখি কেহ নাই,
ঘুম কি আর আসে তখন ক্যামনে বলেন ঘুমাই?
লালসালু বলেছেন:
আপনি আমার সমব্যথী আসেন গলা মিলাই,
রাগে দুঃখে ইচ্ছা করে নিজেরে ধইরা কিলাই।
এত দুঃখ নিয়া কেমনে আমি ঘুমাই?
কবে যে হতে পারব আদরের জামাই!
লেখক বলেছেন:
দুই ভাইয়েতে মিল্লা আসেন দুঃখের গান বান্ধি,
গলায় গলায় মিল্লা আসেন একসঙ্গেই কান্দি।
ঘুম আসেনা তাই আমরা হৈলাম নিশাচর,
বুঝলো নারে মনের ব্যাথা কোন আপন-পর।
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন:
কোবতে পড়ে, দুখেঃ মনটা হই গেল খান খান,
তাই ভাবলাম কমেন্ট করি আমিও একখান।
কোবতে লেখ, কোবতে পড়, এই আশীর্বাদ করি,
কোবতে লেখে, কোবতে পড়ে. সুন্দর দেশ গড়ি।
লেখক বলেছেন:
আপ্নের আশীর্বাদ পাইয়া আমার মনটা গেল ভইরা,
পোস্টাইতাসি কবিতা খালি গত তিন মাস ধইরা।
বুঝলো না কেউ এ যাবৎকালে মোর কবিতার মুল্য,
কষ্ট দিল মনের ভিতর হ্নদয়ে তুফান তুললো।
জ্ঞ্যানীরা শুধায় কবিদের দাম রয়েছে মরার পরে,
তখন সে দাম মাটি হইয়া মিশবো মাটির ঘরে।
লেখক বলেছেন:
লেখক বলেছেন:
হাম্বা তুমি আসতে করছ দেরি,
বুঝি নাই তুমি ছোড়া নাকি ছুড়ি।
মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন:
আপনাদের রম্য কবিতা-যুদ্ধ লাগল অনেক জোশ,হাসতে হাসতে আমার মন এখন বেজায় খোশ।
লেখার ষ্টাইলে আপনারা দুজন সমানে সমান,
আপনারাই পারবেন রাখতে এই দেশের মান।
চলছে আরো চলুক কবিতা-যুদ্ধ এই অভিলাস,
দুজনকে আমার পক্ষ হতে প্লাস + প্লাস।
লেখক বলেছেন:
আপ্নেরে দিলাম জোশ একখান ধইন্যা,
দিলাম দোয়া পাইবেন নাইস এক কইন্যা।
সেই কইন্যা নিয়া থাকবেন অনেক সুখে,
লালসালুর মত কেউ যাতে না রুখে
মোহাম্মদ লোমান বলেছেন:
মা-শা আল্রাহ। এতো দেখি কবিতার পাহাড়। প্রিয়তে-
লেখক বলেছেন: ধন্যবাদ লোকমান ভাই।
বিবর্ণ বলেছেন:
ভাল লাগল।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: স্বার্থক তবে।
লেখক বলেছেন:
আসছি আমি হাম্বা,
কেন তোমরা থাম্বা?
লেখক বলেছেন: না আমি পড়তাম না।
টানজিমা বলেছেন:
আজকাল কার পুলাপাইন কত পাকনা হইছে....
তুমাদের বয়স থাকতে আমি বিয়া কি জিনিষ সেইটাই জান্তাম্না..
লেখক বলেছেন: হ আমার আড়াই বছরের ভাইগ্নাও ইদানিং বিয়া করার আবাদার নিয়া আসে। কয় মামা আমাকে একটা বিয়ে করিয়ে দাউ।![]()
![]()
![]()
![]()
লেখক বলেছেন: পইত্তে মন চায় না।
খালি বিয়া কইত্তে মন চায়।
লেখক বলেছেন: মামু শয়তানের হাড়ি। আমি কিলাম ভালা মানুষ![]()
লেখক বলেছেন: নাতো আমি কোথাও এই কোবতে দেই নাই। তাড়াতাড়ি মনে করেন কোন জায়গায় পড়ছেন। কেস কইরা দিমু।
নাকি এইহানেই পইড়া? ভুইলা গেছেন।ঠিক কইরা মনে কইরা আমারে জানান।
আর প্রিয়তে নেওয়ার লেগা ধইন্না।
কি নাম দিব বলেছেন:
মনে করতে পারছিনা, কিন্তু কোথাও পড়েছি, এটা শিওর। কোন ফান ম্যাগাজিনে। ইনকিলাবের সিগনাল হতে পারে। ইদানিং না, বেশ আগে। কারণ, এখনকার ফান ম্যাগাজিনে কোন ফান পাইনা, পইড়া মেজেজ খারাপ হয়।
আপনে এটা কবে লিখেছেন?
লেখক বলেছেন: কবে লিখেছি তাতো লেখা নেই। তবে ২০০৪/০৫ এ হবে। এটা শিওর।
নূর-ই-আল-মামুন বলেছেন:
খাইনা আমি সুজি তাই,অল্প হলেও বুজি।
পড়াশুনা করতে যাইয়া পড়ছি আমি ফান্দে।
বই পত্র দেখলে খালি আমার অন্তর কান্দে।
পরীক্ষা আইলে, মেজাজ খারাপ, জোর কইরা পড়া
মন থাকেনা, ভয় লাগেতো, খাইলাম নাকি ধরা।
নিজেরে দেই বুজ।
চিন্তা বাদ দে, ধুস।
কোনো মতে এই সেমিস্টার
যদি পার হইয়া যাই।
এমন পড়া পড়মু আমি
জুড়ি কোথাও নাই।
.. এরপর আবার
নতুন সেমিস্টার,
প্রতিজ্ঞা ভুলি
কম্ম সাবার...
নতুন ক্লাসে উঠি।
সেমিস্টার ফাইনাল এক্সাম আসলে
নয়া ফন্দি খুজি।
লেখক বলেছেন:
পড়ালেখার আমি খুঁইজা পাইনা মানে,
কোন হালায় যে আবিস্কার করলো আল্লাহই জানে।
করতে বসলে অংক-
মাথায় লাগে জট।
ইংরেজীর কথা কি আর কমু?
ও মাই গড!
বিজ্ঞানের মধ্যে পেজগি ভরা,
ওরে বাপ রে বাপ।
ইতিহাস জাইনাই বা আমার,
কি হৈব লাভ?
হিসাব বিজ্ঞানে দেখি খালি,
হিসাবের গরমিল।
লক্ষ্য টাকার হিসাব শেষে-
নিজের পকেট NIL.
অর্থ যদি থাকে তবে,
কিসের আবার নীতি?
সব মিলায়া আমার,
পড়ালেখায় নাই প্রীতি।
লেখক বলেছেন:
লেখক বলেছেন: ধন্যবাদ মামু।
হুপফূলফরইভার বলেছেন:
মামুর তোমার এই কোপ্তেই আমার ইট্টু বালা লাগছে... তাই শোকেছে নিছি!!
লেখক বলেছেন: এত কোপ্তের মধ্যে শুধু একটা ভালা লাগলো তাও ইট্টু?? চরমাফসোশ
লেখক বলেছেন: হ ![]()
অরুনোদয় বলেছেন:
লেখাপড়ারে কইস্যা মাইনাচ
লেখক বলেছেন: এক্কেরে কইস্যা
আহাদিল বলেছেন:
পড়তে বসি নিত্য আমি, বসিনা যে তা-না, আসলে আমার পড়তেই ভাল্লাগেনা।
এক্কেবারে খাঁটি কথা!!
লেখক বলেছেন: এখানে আরো অনেক খাঁটি কথা আছে।
লেখক বলেছেন: থাউক কওয়া লাগবোনা। বুচ্ছি
লেখক বলেছেন:
আরিফ থেকে আনা বলেছেন:
খাইছে রে!
লেখক বলেছেন:
গুহামানব বলেছেন:
আলহামদুলিল্লাহ
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন:
ত্রিনিত্রি বলেছেন:
এক্কেবারে মনের ছড়া!!!! এখনি এটা প্রিয়তে এবং ফেসবুকে শেয়ারে গেলো! ওহ, তাহলে এই কারণেই আমার পড়া হচ্ছে না!!!
+++++
লেখক বলেছেন: আজ পর্যন্ত এমন কাউরে পাইলাম না যার পড়তে ভালো লাগে। পড়তে পড়তে যার বই খাতা ছিড়া ফাইড়া গেছে সেও বলে পড়তে ভাল্লাগেনা আবার যার বই খাতা আমার মত চার বছর পরেও চকচক করে সেও একই কথা বলে, ভাল্লাগেনা
যাউকগা এইটা পইড়া অনুপ্রানিত হওয়ার কিছু নাই। যাউউউউউউউউউ পড়তে বসো
ত্রিনিত্রি বলেছেন:
না, বসবো না লেখক বলেছেন:
মন দিয়ে পড়ালেখা করে যেই জন,
গাড়ির তলে উস্টা খায়া মরে সেই জন।
বই নিলেই মনে হয় আজরাঈল আমার জম,
তাই পড়ালেখা যতটা সম্ভব করতে হবে কম।
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন:
দারুন কোবতে ভাইজান।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইজান ![]()
লেখক বলেছেন: পড়ালেখা বড় খ্রাপ জিনিস
লেখক বলেছেন: তাইলে যাও ছোট ভাই এইবার পড়তে বস।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






























.jpg)







