দেশটা এখন দেশ নাই আর,Country গ্যাছে হৈয়া।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শোনেন শোনেন দেশোবাসী,
গেলাম আমি কইয়া।
দেশটা এখন দেশ নাই আর,
Country গ্যাছে হৈয়া।
বোঝেন নাই তো? বোঝাই তবে,
দেশের ক্রান্তি ক্ষন,
দেশের এহেন পরিনতি,
করিলাম বর্নন।
মেয়ে গুলো সব উল্কে পাল্কে,
ছোট্ট তাদের চুল।
পুরুষ দেখলে মেয়ে মনে হয়,
কানে তাদের দুল।
নারী পুরুষ সমান সমান,
তাহার পরিনাম,
নারীর ক্ষেত্র অটল কেবল,
পুরুষ পায় না দাম।
মোবাইল যুগে এখন নাকি,
মোবাইল প্রেমও হয়।
পরকীয়া? সবাই করে,
কোন ব্যাপার নয়।
প্রেমের ক্ষেত্রে মোবাইল কোম্পানির,
দারুন অবদান।
নিশি রাইতে ফোন কইরা কয়,
ও আমার জান।
কলরেট যদি কমাবি শুধু,
রাইতের বেলা ক্যান?
না ঘুমাইয়া পোলাপাইন করে,
কি সুন্দর প্রেম।।
ঘরে বসে বিশ্ব দেখা,
আকাশ সংস্কৃতি।
এইখানেও প্রশ্ন থাকে,
কিছু থাকে ভীতি।
পোলাপাইন আজ ভীষন চালাক,
সংস্কৃতির কৃপায়,
বাপের আগে পোলা পাঁকে,
বাপ-মা পরে চিপায়।
ধীরে ধীরে যাচ্ছে সরে,
মানব জাতীর শরম,
এই সব নিয়া চিন্তা করলে,
চান্দি থাকে গরম।
এ সব হইতে পরিত্রানের,
কে কি দিবেন যুক্তি?
ধবংস থেকে বাঁচতে চাই এই,
সংস্কৃতি থেকে মুক্তি।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন