প্রেম হওয়ার আগে
তোমার জন্য ভালোবাসা শুধু,
ভালোবাসা দিবসেই নয়।
বাসবো ভালো তোমায় ধরায়,
ভালোবাসা যতদিন রয়।
ভালোবাসার ঘর মনের আঙ্গিনায়,
মনেতেই যার জন্ম।
মনের আঙ্গিনায় প্রস্ফটিত হয়ে,
সুরভি ছড়ানোই তার ধর্ম।
বিজ্ঞরা বলেন, সুখ মিলে নাকি,
প্রকৃতভাবেই ত্যাগে।
এই নীতি আর এখন চলে না,
চলেছিল তা আগে।
ত্যাগেই যদি সুখ মেলে তবে,
ভালোবাসার সুখ কিসে?
প্রাপ্তিই যদি না হয় তবে,
ভালোবাসাটাই মিছে।
ছ্যাকা খাওয়ার পরে।
কি বলিতে কি লিখিলাম বুঝিয়া না পাই,
বুঝি শুধুই ভালোবাসি বুকে দিও ঠাই।
ভালোবাসা বলিতে বুঝি শুধুই সবুজ ঘাস,
খাইলো গরু দিয়া গেলো বিশাল একটা বাঁশ।
এখন আমি নির্জনেতে চিবুই সেই বাঁশ,
কবে এ বাঁশ শেষ হইবে হইবে অবকাশ?
এক বাঁশেতেই জীবন আমার হইলো ভাজা ভাজা,
দিনের সঙ্গী ফেন্সিডিল আর রাতের সঙ্গী গাজা।
ভালোবাসা বুঝিলাম আমি ঐ মেয়ে তার কৃপায়,
এখন আমি বন্ধি আছি দুই বাঁশেরই চিপায়।
বাঁশই আমার জীবনটাকে করিলো এলোমেলো,
দোষ যদি দেই তোমার তবে কি লাভ হইবে বলো??
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


