স্তব্ধ আমি মায়াজালে বাঁধিয়া পরি- নৈস্বরী।।
অনুরণীত সুরে বিষাদ জমা করি- নৈস্বরী।।
চলে গেছো তুমি কোন অজানা সুখের আসে,
প্রজাপতি আর মেলে না পাখা, ফড়িং বসে না ঘাসে।
দুরের ঐ আকাশ কাঁদে অকাতরে- নৈস্বরে।।
চাঁদের ঐ দ্বীপ্তি ছড়ায় না প্রান ভরে- নৈস্বরে।।
চেয়ে দেখ বিবর্ন ললাটে অতৃপ্ত ভাজে অহমিকা চাওয়া,
স্মৃতির বিভ্রাটে লন্ডভন্ড সেই তোমার চলে যাওয়া।
প্রানের বাঁশি সুর তোলে আজ মর্মবিদারী- নৈস্বরী।
মনের আগুনে পুড়ে যায় স্বপ্নচারী- নৈস্বরী।।
চেয়ে দেখ কত সুখে আছি আমি,
নিষুপ্ত নিথর মায়ামুক্ত নিরয়গামী।
পাদবিক আমি খুঁজে ফিরি পাদচারী,
সুখে কি আছো তুমি- নৈস্বরী?
উৎসর্গঃ ফাহাদ চৌধুরী
নৈস্বরী-১
নৈস্বরী-২
নৈস্বরী-৩
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


