উচ্ছল অনাবিল আনন্দঘন এমনও দিনে,
কাছে পাওয়ার তীব্র চেতনা মনে স্বপ্নের রাণী-
তুমি আসোনি
কথা রাখোনি।
পূর্নিমার চাঁদ তুমি আমার জীবনে।
চাঁদের মতই স্পর্শের বাইরে,
তবু চেতনা জুড়ে তোমার পরশখানি-
তুমি আসোনি,
কথা রাখোনি।
তুমিতো রয়েছো বেশ।
কাটিয়েছো সুখের ক্ষন।
আর আমাকে করেছো একা হতাশার হাতছানি-
তুমি আসোনি,
কথা রাখোনি।
বিষাদের এই দিনে আজ একলা পথ চলা।
অপূর্নতায় ক্লান্ত এই মন।
ডেকেছি পাশে-
তুমি আসোনি।।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


