আমপাতা জোড়া জোড়া
আমপাতা জোড়া জোড়া,
পড়ালেখায় থোরা থোরা।
কাউ মানে হল ঘোড়া।
স্যার বলে কান ধরে দাড়া।
দাঁড়ায়নি তাই ক্ষেপেছে,
ডাস্টার ছুঁড়ে মেরেছে।।
(সংগ্রহ)
খোকন খোকন বোলাই।
খোকন খোকন আয় এম্মে,
বোলাই তরে ও মনু তুই কোম্মে,
আয়রে খোকইন্না এম্মে আয়,
পান্তা ফাত সব বিলাই খায়।
হাট্রিমাটিম টিম
হাট্টিমাটিম টিম।
একটা মোবাইল চারটা সীম,
যারা ইভটিজিং এর টিম।
তারা হাট্টিমাটিম টিম।
নোটন নোটন পায়রা
নোটন নোটন পায়রা গুলি ঝোটন বেঁধেছে,
ডেমরা থানার ঠোলা একটা কাজ করেছে।
রুই কাতলা স্বর্ন সহ ধরা পড়েছে।
কে ধরেছে কে ধরেছে?
ঠোলা ধরেছে।
ঠোলার যা কাজ ঠোলার মত তাই করেছে।
উহ! বড্ড লেগেছে।
আগডুম বাগডুম
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে,
পাশের বাড়ি বাদ্য বাজে
বাজতে বাজতে চলল ঢুলি,
মনের কথা খুলে বলি।
কেউ বোঝে না ইয়েটা
পাকা মামার বিয়েটা।
আয়রে আয় টিয়ে
আয়রে আয় টিয়ে,
বিদ্যুৎ-পানি নিয়ে।
দেশ নিয়ে গেল বোয়াল মাছে,
তাইনা দেখে ভোদাই নাচে।
ওরে ভোদাই ফিরে চা
দেশের সম্পদ গিলে খা।
ঐ দেখা যায় তাল গাছ
ঐ দেখা যায় তালগাছ ঐ আমাদের গাঁ,
ঐটা আসলে বাবার বাড়ি আমার বাড়ি না।
আমার বাড়ি এইটা,
গাড়ি চালাই টয়োটা।
পান্তা ভাতে গন্ধ,
পুটি মাছও মন্দ।
যদি পিজা পেটিস পাই,
ওমনি ধরে গাপুস গুপুস খাই।
বাপুরাম সাপুরে
বাপুরাম সাপুরে
পাশের বাড়ির আপুরে।
দেখলে ভেজা কাপড়ে।
কত্ত ভালো লাগেরে...
আপুর কোন ফিল নাই দিল নাই,
ক্যাটরিনার সাথে মিল পাই।
তাইতো তারে ভালা পাই।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


