ইদানিং করতেছে কেওয়াজ।
ট্যাকনিকাল সমস্যার কারণে কয়দিন পর পর বন্ধ,
দেখলে সরল, ভালো মেজাজটাও হয়া যায় মন্দ।
রাইতের বেলা রিফ্রেস চাপতে চাপতে পিসি হয় হ্যাং,
সাপ হইয়া দংশন করতেছে ব্লগারগো বানাইছে ব্যাঙ্গ।
পোস্ট করতে গেলে ছুইট্টা যায় ঘাম, মেজাজ উঠে চরমে-
পোস্ট করছি একটা দেখাইতেছে পাঁচটা, পইড়া যাই শরমে। :!>
আবার একটা ডিলিট করলে সব গুলাই হয় উধাও, :-&
এই সমস্যা আর কতদিন থাকবো? মডু আমারে শুধাও।
কমেন্টের কথা কইলে ভাববেন করছি ঠাট্টা,
একটা করলে কমেন্ট দেখায় আটটা।
বুঝতেছি না এটা কি ব্লগিং নাকি কামলা খাটন,
আবার রেটিং দিতে গেলে খুঁইজ্জা পাইনা বাটন।
ব্লগিং এ ও দেখা যাচ্ছে নানা রকম বিপত্তি,
মডারেশনের স্বচ্ছতা নিয়েও রয়েছে আপত্তি।
নতুন ব্লগার রেজিস্ট্রেশন করে মাসের পর মাস কপাল হাতায়।
এক সপ্তাহের মধ্যেই আসার কথা ছিল সংকলিত পাতায়,
এইসকল ঝামেলা এখন নিত্য নৈমত্যিক রেওয়াজ,
এখনো শুনতে পাও নাই মডু, ধৈর্য্য ভাঙ্গার আওয়াজ।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


