আমার হৃদয়ান্তে যতটুকু কষ্ট,
উন্মত্ততায় অকারণে দোলা দেয়-
যতটুকু ব্যথা, যতটুকু স্মৃতি,
প্রতিনিয়ত চিঁড়ে চিঁড়ে খাচ্ছে-
তার সবটুকুই একান্ত আমার।
তোমার মনোকাননে যে পুষ্প-
পুষ্পিত হয়ে স্নিগ্ধ কোমল,
সুরভী ছড়ায়,
যার সুভাসে পৃথিবী আজ শ্যামল-
তা-কি একান্তই তোমার?
নাকি অন্য কারো?
আমার হৃদয়ের যতটুকু কষ্ট,
যতটুকু ব্যথা-
তুমি কখনোই তা অনুভব করোনি।
অনুভব করোনি আমার ভালোবাসার গভীরতা।
আমার ভালোবাসার উদারতায়,
তুমি উন্মাদ হাসি হেসেছিলে,
ফিরিয়ে দিয়েছিলে তুবু-
নির্লজ্জের মতো ভালোবেসে গিয়েছি।
হয়তো বাসবো আজীবন।
হয়তো কষ্টকে সাথী করেই,
বেঁচে থাকতে হবে বাকীটা জীবন।
ব্যথাগুলো চাপা রাখতে হবে-
বুকের পাহাড়ে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

