দূর্নীতি তোর শিরায় শিরায়, দূর্নিতি তোর চোখে,
তোর মিথ্যে বানী রেখেছে মোদের অদম্য মিথ্যে সুখে।
আম জনতার ভালোবাসার কি দিলি তুই মূল্য?
আশায় থাকি দিবা-রাত্রি এই বুঝি চোখ খুললো।
জেগেই যেজন আছে বলো তার ঘুম কি ভাঙ্গে?
জনতার রক্ত, শ্রম আর ঘাম, মিশছে অথৈ গাঙ্গে।
এই দেশটা তোমার আমার রক্ত ঘামে কেনা,
মাতৃভূমি “মা” টাকে তোর কোলে তুলে নে-না।
দেশ চালনায় শীর্ষে আছে স্বামী-পিতার দুদল,
জনতা কেবল করতে পারে দুইয়ের মধ্যে বদল,
ক্ষমতা ছেড়ে যদু গিয়ে ফিরে আসে মধু,
লাভ আর কি হয়? ঘুরে ফিরে যেই লাউ সেই কদু।
কথায় কথায় তোমরা কর স্বামী-পিতাকে হাজির,
তোমাদের নিয়েও বলার মত কিছু রাখো নজির।
মরে গিয়েও আছেন তারা লক্ষ প্রানে বেঁচে।
তোমরাতো ভাই মরে যাবে মাটির সাথে পঁচে।
নিজের মাকেই খাচ্ছে ছিড়ে তোমার কর্মী নেতা,
এমন দেশ কী চেয়েছে বল তোমার স্বামী-পিতা?
ধর্মকে আজ ঢাল বানিয়ে করছে যারা লড়াই,
মায়ের জন্য ভালবাসা আছে তাদের থোরাই।
স্বাধীনতার শত্রু যারা তারাও দেশের নেতা
এই লজ্জা তোমার আমার রাখবো বলো কোথা??
সব কিছুরই উর্ধ্ব আমার মা আমার এই দেশ,
মাতৃভূমি মা আমার এই সোনার বাঙ্গলাদেশ।
আসেন মাকসুদের গাওয়া সেই বাংলাদেশ ৯৫ গানটা আরেকবার শুনি
নিজের দেশ-
হতে পারে এই গরীবের দেশ।
হতে পারে অবহেলিতের দেশ।
তবু যে আমার বাংলাদেশ।
সবুজ দেশে
লাল টকটকে সুর্য উঠে।
দোয়েল কোয়েলের গানের সুরে-
ভোরে আমার ঘুম ভাঙ্গে।
বাংলাদেশ।।
মাগো যখন আমি তোমার কোলে,
মনে পরে গানে বলে ছিলে।
এ দেশ তোমার দেশ।
ভালোবাসার বাংলাদেশ।
ধরে রেখো বুকের রক্ত ঢেলে সোনার দেশ।
শত্রুর প্রলোভনে বিকিয়োনা ধরনীকে।
নিজের দেশ,
এ আমার দুঃখিনী মায়ের দেশ-
এ আমার নিপীড়িতের দেশ।
তবু যে আমার বাংলাদেশ।
পুকুর পাড়ে,
পদ্মফুল আমি ফুটতে দেখে-
বিনা তারে শুনি বাউল সুরে ঐ-
ধন্য আমার জন্মকে।
বাংলাদেশ।।
মাগো আমি তোমার সোনার ছেলে,
আগুনে পুড়েছি দু যুগ ধরে।
এ দেশ তপ্ত ভেজা অশ্রু ভেজা বাঙ্গলাদেশ।
আগলে রেখেছি মাগো শত লোভের প্রলোভনে।
আমি শত্রু চিনি মাগো-
তুমি ঘুমাও নির্ভয়ে।
ডাউনলোড লিঙ্ক
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


