ব্লগটা নাকি এক পরিবার সবাই যে তাই বলে,
পরিবারে এত দ্বন্দ থাকলে কি আর চলে?
পরিবারের মাঝে তবে কিসের এত লড়াই?
দ্বন্দ আজি ব্লগটা জুড়ে কার পাশে আজ দাড়াই?
কেউ পারেনা দেখতে কারো সবাই চোখের বালি,
ভাইরে তোরা কেন করিস এত গালাগালি?
মানুষ মাত্রই বিভিন্নরুপি বিচিত্র চিন্তাধারা,
লেখনীও ভিন্ন তাই ব্লগ লিখেন যারা।
মতে ভিন্ন হতেই পারে একের সাথে অন্যে,
উচিৎ কি হয় হেয় করা তারে এই জন্যে?
বিভিন্ন ধাচের লেখা আমরা নিত্য ব্লগে পড়ি,
নিজের যেটা প্রয়োজন ঠিক সেটাই গ্রহন করি।
ভাল মন্দ কম আর বেশি সবাই কিন্তু বুঝি,
তবে কেন আমরা সদা অন্যের দোষ খুঁজি?
যার লেখাটা ভাল না লাগে দরকার কি পড়ার?
কি প্রয়োজন আছে বলেন ঝগড়া ঝাটি করার?
আসুন সবাই মিল হয়ে যাই করি কোলাকুলি,
সকল হিংসা, সকল বিভেদ, দুঃখ, কষ্ট ভুলি।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


