আজি মনের স্বপনে পাল বাঁধিয়া,
ভাসিয়াছি সব বাধা জঞ্জাল ভেদিয়া।
কত জনে জনে ক্ষনে ক্ষনে দাঁড়িয়েছি অকারণে,
সব যেনো শবদেহ নাহি থাকে প্রয়োজনে।
নিষ্ঠুর পৃথিবীতে নিষ্ঠুর আচরণ,
বুঝিবেবা কি করিয়া মিথ্যের আবরণ।
স্বার্থের সংঘাতে কলুষিত চারিপাশ,
কে বুঝিবে কার ব্যাথা সবাই জীবিত লাশ।
ফিরে আয় ফিরে আয় জেগেছে নতুন ভোর,
পিছু ফিরে তাকাবার সময় যে নাই তোর।
হতে পাবি নাহি পাবি আগামি প্রভাত আর,
কোন গাঙ নাও বাইবি ভেবে দেখ একবার।
কান পেতে ঐ শোন বাজিয়াছে ডঙ্কা,
সময়ের ফেরি ছেড়ে রেখে গেলো শঙ্কা।
আমি রবো একা ফের স্বর্ণালী সে দিনে,
এ আমার ঘরে ফেরা সময়ের তাড়নে।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



