সোনারবাংলাদেশ ব্লগের ঈদুল ফিতর সংখ্যা ২০১০- (ই-বুক) এ ছড়াটি প্রকাশিত হয়।
বছর ঘুরে এল ফিরে আবার ঈদুল ফিতর,
আমার ঈদের পোষাকও ঠিক করেছি এর ভিতর।
পাঞ্জাবিটা দুলাভাইয়ের-পায়জামাটা খালুর,
আতর খানা বড় ফুফার সেন্ডেলজোড়া কালুর।
এসব পরে করবো আদায় আমি ঈদের নামাজ।
তারপরেতে একের পর এক বদল হবে সাজ।
দুপুর বেলা সুমিকে নিয়ে যাবো নদীর পাড়,
সেই জন্যে বিল্টু হতে জিন্স করেছি ধার।
টি-শার্ট খানা পল্টু মামার জুতো জোড়া কাকার,
আন্ডু আর সেন্ডু শুধু কেনা নিজের টাকার।
বিকেল বেলার জন্য আছে বড় ভাইয়ের কাবলী,
কাবলী নাকি খুব পছন্দ বলেছে আমায় বাবলী। :#>
পল্টু আমার জিগির দোস্ত তাকে রেখেছি বলে,
তুই তো ঈদে থাকবি নারে বাড়ি যাবি চলে,
যাওয়ার আগে তোর টিভিটা দোস্ত আমায় দিস,
পাঁচ দিন ব্যাপী ঈদ অনুষ্ঠান করা যাবেনা মিস।
ঈদ এল এলোরে ঈদ তাক-ধি না ধিন ধিনতা,
আশা করি কাটবে ভালই আমার ঈদের দিনটা।
সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।
ঈদ মুবারক।।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



