যেইভাবে হোক কিনতে হবে ঢিঙ্কা চিকা পাঞ্জাবি।
পাঞ্জাবির এ কেমন নাম হে? :-& প্রশ্ন বিঁধে অন্তরে,
এত বুঝাই তবুও পারিনা বোঝাতে ও মন তোরে।
যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে হাত ধরে,
ঢিঙ্কা চিকা ছাড়া এবার পাঞ্জাবী হয় কি করে?
খুব পেরেশান মাথায় বাড়ি চিন্তিত খুব পাঙ্কু মিয়া,
গার্লফ্রেন্ড এবার দাবি করেছে দিতে হবে টিঙ্কু জিয়া।
ঢিঙ্কা চিকা গায়ে দিয়ে যেতে হবে ঈদগাঁতে,
তা না হলে ঈদের দিন আর ঈদ হবে না একসাথে।
মার্কেটে গিয়ে পোশাক দেখে পাঙ্কু মিয়া বাকহারা,
মাজাক্কালি, শিলা, দাবাং আরো আছে আঁকশারা।:-&
পাঙ্কু মিয়া ভাবে আহা কি কলিকাল আসলো রে,
দেশের পোশাক কৃষ্টি কালচার কোন অজানায় ভাসলো রে।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


