সময়ের সাথে রক্তের বেদনাতে
আলোর দুয়ারে হানা দেয় দু’টো
ঠোঁটের করুণ নিস্তব্দতা;
সাগরের উত্তাল জলস্নান
অন্ধকারময় কুঠিরে যেন করে আলো দান।
স্বপ্ন যেন আজ দু:স্বপ্নের কাঠগোরায়
খেলা করে নিজের মনের অজানায়
এক চিলতে খুসি দেবি কি কিনে?
রাখব আমি তা অতীব যতনে।
দেবি কি তোমার মনের হাসি
হৃদয়ের আয়নায়; আটকাতে যদি পারি।
দু’ফোটা নয়নের বিন্দু কনা
বয়ে আনে আনন্দ বা বেদনা।
এরই নাম জীবন দিয়েছে বিধাতা;
জীবনের এই উষালগ্নে তাই করি এরি পুজা।
খালেদুর রহমান শাকিল
ঢাকা, বাংলাদেশ
৩১/০৮/২০০৯; ৩:২০ এ এম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


