প্রথম আলো দেশের একটা স্বনামধন্য শীর্ষ বাংলা দৈনিক।
আর বাংলাদেশ প্রতিদিনতো আজকাল ঢাকার রাস্তার সবার হাতে।
বাংলাদেশ প্রতিদিনের দৈনিক প্রচার সংখ্যা প্রায় ৪ লাখ আর তার প্রধান কারন ঢাকার রাস্তার জ্যাম। অবশ্যই সবাই পত্রিকাটি খবরের জন্য পড়ে সেই সাথে মাত্র ২ টাকায় (যেখানে ২ টাকায় এককাপ চা কিংবা টানার মত একটা সিগারেটও পাওয়া যায়না) আমরা পত্রিকা দিয়ে বাসে বসে হাওয়া খাই, জানালার গ্লাসের সাথে সেঠে রোদ থেকে মুক্তি চাই, বাসের সিটের ময়লা পরিস্কার করি ইত্যাদি ইত্যাদি। আর যারা আবার দিনশেষে হাতে করে পত্রিকাটি বাসায় নিয়ে যাই, তারা মাস গেলে কেজি দরে বেচে ১০/২০ টাকা কামাইয়া লই।
বেশীরভাগ মানুষই রাজনীতি থেকে মুক্ত থাকতে চাই যদিও রাজনীতির খবর পড়ি আমরা দেশের সার্বিক অবস্থা বোঝার জন্য কিংবা আগ্রহে।
কিন্তু কথা হইল - প্রথম আলোর সাথে বসুন্ধরা গ্রুপের একটা গ্যাঞ্জাম অনেকদিন যাবত চলছে এবং এর কিছু সংবাদ প্রায়ই প্রচারিত হয় অপরপক্ষকে কটাক্ষ করে। তাই প্রায় দিনই বাংলাদেশ প্রতিদিনএ কিংবা প্রথম আলোতে অনেক বিরুদ্বারোপ প্রচার হয়।
পাঠকগনকে দলীয়প্রভাবমুক্ত রাখতে সংবাদপত্র পরস্পরের রেষারেষি সংবাদ যদি প্রকাশ না করে তবে হয়ত আমাদের জন্য ভালো হইত।
আমরা কোনো দলেরই রেষারেষির মধ্যে যাইতে চাইনা। দু'পক্ষের কোন্দলমুক্ত পত্রিকা চাই।
এটা আমার ব্যক্তিগত মতামত, কোনোভাবেই রাজনৈতিকভাবে গ্রহক করবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


