১) এক ফুট বেড়েছে
বিপা একদিন মিষ্টিকে বলল, ‘জানিস, আমার নানু আমার জন্য তিনটে উলের মোজা বুনে পাঠিয়েছেন।’
মিষ্টি অবাক হয়ে বলল, ‘কেন? তিনটে মোজা কেন? আমাদের তো দুটো পা!’
বিপা হাসতে হাসতে বলল, ‘চিঠিতে নানুকে আমি শুধু বলেছিলাম যে, আমার এক ফুট বেড়েছে, তাই!’
২) কথা রেকর্ড
রতন: কী করছ?
তন্বী: এই তিন মাসের বাচ্চাটার কথা রেকর্ড করছি।
রতন: কেন?
তন্বী: ও বড় হলে জিজ্ঞেস করব, ও আসলে কী বোঝাতে চাইছিল!
৩) আমি একটা মুরগি
এক পাগল রোগী এসেছেন চিকিৎসকের কাছে—
চিকিৎসক: কী সমস্যা আপনার, বলুন?
রোগী: স্যার, আমার সব সময় মনে হয়, আমি একটা মুরগি।
চিকিৎসক: বলেন কী। তা কবে থেকে এমনটা মনে হয় আপনার?
রোগী: যখন আমি একটি ডিম ছিলাম, ঠিক তখন থেকেই, স্যার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



