আমরা তো আমজনতা আর বাংলার রাজনীতিবিদরা আমাদের ঘাড়ে কাঠাল ভেঙ্গে খাবে, আবার বিচিও ভেজে খাবে।
সর্বশেষ .............শেয়ারবাজার তদন্ত ও ইব্রাহীম খালেদ নিয়ে -
১) সংবাদপত্রে নাম এলেই দোষী নয়: খালেদ
২) পুঁজি বাজারে অস্থিরতার কারণ তদন্তে গঠিত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ মনে করেন, গত ডিসেম্বর-জানুয়ারি সময়ে শেয়ার বাজার ফুলে ফেঁপে ওঠার পর ব্যাপক দরপতনের পেছনে যারা দায়ী, কেবল সেনা শাসনেই (মার্শাল ল') তাদের বিচার সম্ভব।
৩) পুঁজিবাজারে অস্থিরতার পেছনে জড়িতদের বিচার প্রসঙ্গে খোন্দকার ইব্রাহিম খালেদের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বিএনপি বলেছে, গণতান্ত্রিকভাবেই দোষীদের বিচার করতে হবে।
৪) পুঁজিবাজারে অস্থিরতার পেছনে জড়িতদের বিচার কেবল মার্শাল ল' তে সম্ভব- খোন্দকার ইব্রাহিম খালেদের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে আইন মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, যেহেতু মার্শল ল' কোনো আইন নয়, সেহেতু এর আওতায় কারো বিচার করাও সম্ভব নয়।
৫) ড. কামাল হোসেন দাবি করেছেন, প্রকাশের আগেই পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন এবং তদন্ত কমিটির প্রধানকে 'বিতর্কিত' করা হচ্ছে।
৬) এবং ভয়ে সম্ভবত ইব্রাহিম খালেদ বলেছেন তার কথা বিকৃত করে প্রচার করা হচ্ছে।
আসলে এসব কি ? রাঘববোয়ালদের বিচার হবে না এবং আমরা যা ছিলাম তাই থাকবো।
আমরা গুয়ামারাই খাব আর ভোটের আগে নেতারা একবার মুচকি হাসি দিলেই আমরা খুশীতে গদগদ হয়ে ভোট দিতে যাব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



