মানুনীয়া প্রধানমন্ত্রী - আমরা আমজনতা এবং সেই নিরীহজনতা
- যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আপনি আন্দোলন করেছিলেন নিজেই এখন সেই তত্ত্বাবধায়কের বিরোধীতা করছেন। তার মানেতো খুব সহজ। আপনি বঙ্গবন্ধুর মতো একদলীয় বাকশাল কায়েম করবেন আর যারা আপনার আশেপাশে থাকবে তারা এর সুফল পাবে আর আমরা ১০ টাকার চাল মাত্র ৬০ টাকায় খাব। কিন্তু আপনি কি দেশে এমন কোনো চাকুরীর সুয়োগ সৃষ্টি করেছেন যাতে আমরা ৬০ টাকায় চাল খেতে পারি? আমরাতো সার্বক্ষনিক ভীতিকর পরিস্থিতির মধ্যে দিন কাটাই।
- পাঁচ বেলা মসজিদে যারা নামাজ পড়ে সেই নামাজের ইমামদের লিষ্ট আপনার দপ্তরে জমা হয়ে আছে। আমি একজন নিরীহ নির্দলীয় ইমামকে দেখেছি যে আপনার লিষ্ট দেখে ভয় পেয়েছিল। বলুন তার কি দোষ।
- ড. ইউনুস নোবেল পুরুসকার পেল কিন্তু আপনি কাইরা নিলেন। মাননীয়া প্রধানমন্ত্রী বলুনতো বিশ্ববাজারে কি আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়নি? কি তার অপরাধ? সে রাজনীতি করতে চেয়েছিল আর তাতে আপনি আর খালেদা আপা পিছিয়ে যেতেন।
- আপনার কেবিনেটের অনেক মন্ত্রীও তো প্রত্যক্ষভাবে রাজাকারের সাথে জড়িত অথচ আপনি রাজাকার দমনের নামে নেমেছেন শুধু বিরোধী দলকে শেষ করার জন্য।
- সর্বশেষ হরতালে যে চিত্র আপনি দেখাইলেন। পুলিশ বাহিনী আর রাব বাহিনী দিয়ে জনগনকে শেষ করার চাইতে আপনি একটা কাজ করতে পারেন। আপনাকে তো আর উপদেশ কেউ দিতে পারবে না, আমাদের দাবি নিম্নরুপ।
বর্তমানে বাংলাদেশে ভোট হলে আপনি সর্বোচ্চ ৩০% ভোট পাবেন (শুধু বঙ্গবন্ধুর আদর্শর জন্য)। তাই বাকী ৭০% লোককে আপনি বাংলাদেশের ৮৫০০০ গ্রাম হইতে ২০০০০ গ্রামকে কারাগার বানাইয়া তাতে বন্দী রাখুন। আমরা বাঁচি। আমরা আপনাদের হানাহানির রাজনীতি দেখতে চাই না। আর বাকী ৬৫০০০ গ্রামে আপনি আপনার ৩০% লোক নিয়ে সুখে থাকুন।
সর্বশেষ ঃ হাচিনা-খালেদা-এরশাদ-নিজামীদের রাজনীতিতে আমাদের পেট ভরে না। আমাদের কাজ শুধু ভোটের সময় আপনাদেরকে ভোট দেয়া আর সারাদিন কাজ শেষে ঘর্মাক্ত হয়ে বাসায় ফিরে বিদ্যুতহীন-পানিহীন-গ্যাসহীন ঘরে বউ এর সাথে খুনসুটি করা আর কষ্টে দিন কাটানো।
এই কী জীবন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


