তারেক মাসুদ ও কিংশুক মুনীর সহ ৫ জনের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং সমবেদনা জানাচ্ছি কিন্তু তাদেরকে এবং তাদের প্রতিভা আর কখনোই পাবো না, তারা ফিরে আসবে না আমাদের মাঝে
আজকের সংবাদপত্রের একটা সংবাদ - যোগাযোগমন্ত্রী সৈয়দ বংশের ছেলে পীর বংশের জামাই, স্বরাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রী একই বৃন্তে দুটি ফুল টক শোতে গোলাম মওলা রনি এমপি
আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সৈয়দ বংশের লোক। বিয়ে করেছেন পীর বংশে। তিনি যানজট ও জনগণের দুর্ভোগের কথা ভাবেন না। তিনি এরশাদ আমলে ব্যবসা-বাণিজ্য করে নিজেকে গুছিয়ে নিয়েছেন। এসব কারণে সাধারণ মানুষের কথা তার মনে থাকার কথা নয়। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী যেন একই বৃন্তে দুটি ফুল। তারা দুজন দেখতে একই রকমের। তাদের চাল-চলন, কথা-বার্তাও একই ধরনের। বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির টকশো একুশের রাতে তিনি এসব কথা বলেন। অঞ্জন রায়ের উপস্থাপনায় টকশোয় আরও অংশ নেন বিএনপির ব্যারিস্টার পারভেজ আহমেদ ও বিশিষ্ট সাংবাদিক নঈম নিজাম।
তিনি সার্বিক অবস্থা নিয়ে আরও বলেন, অন্যদিকে যানজট দেশের জন্য জ্বলন্ত ইস্যু। এ ইস্যুতে যোগাযোগমন্ত্রী কিছু ভাবছেন বলে মনে হয় না। তিনি সব সময় হাস্যোজ্জ্বল থাকেন। দেশের কথা, জনগণের কথা ভাবার মতো তার সময় কোথায়? তার ভাবনায় প্রথম পদ্মা সেতু, দ্বিতীয় পদ্মা সেতু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
তিনি দেশের বিভিন্ন সড়কের সংস্কার প্রসঙ্গে বলেন, মেরামত কাজ করতে এক থেকে দুই দিন লাগার কথা। সময়মতো মেরামত কাজ হলে বড় বড় গর্তের সৃষ্টি হতো না। অযথা কালক্ষেপণ শত শত নয়, হাজার নয়, লাখ লাখ লোককে কষ্ট দেওয়ার শামিল। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

