somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খসড়া সম্প্রচার নীতিমালা নিয়ে মিডিয়া ব্যক্তিত্বদের উদ্বেগ : গণমাধ্যমের স্বাধীনতা বলে কিছু থাকবে না

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খসড়া বেসরকারি সম্প্রচার নীতিমালার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিশিষ্ট সাংবাদিক, দৈনিক পত্রিকার সম্পাদক এবং সাংবাদিক নেতারা বলেছেন, এটি স্বাধীন মতপ্রকাশের অন্তরায় এবং গণতন্ত্রের জন্য হুমকি। এই নীতিমালা কার্যকর করা হলে গণমাধ্যমের স্বাধীনতা বলে কিছুই থাকবে না এবং গণমাধ্যম রাবারস্ট্যাম্পে পরিণত হবে। তারা বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণের জন্য কোনো নীতিমালা বা আইন করা উচিত নয়। বিধিনিষেধ দিয়ে কোনোদিন গণমাধ্যম নিয়ন্ত্রণ করা যায় না। অতীতেও আওয়ামী লীগ এমন পদক্ষেপ নিয়েছিল; কিন্তু তা দেশের জন্য কোনো সুফল বয়ে আনেনি। তারা আরও বলেন, আওয়ামী লীগের ঘাড়ে বাকশালী ধরনের ভূত সবসময়ই ছিল—তা কখনোই নামেনি। আওয়ামী লীগ কখনোই কার্যত পরমতসহিষ্ণু ছিল না। নিজেদের ইচ্ছা, মত ও সিদ্ধান্ত অন্যদের ওপর জোর করে চাপিয়ে দেয়ার স্বভাব তাদের চিরকালের। অতীতে বাকশাল গঠনের সঙ্গে সঙ্গে দেশের চারটি সংবাদপত্র সরকারের নিয়ন্ত্রণে নিয়ে বাদবাকি সব খবরের কাগজ এবং সাময়িকী নিষিদ্ধ করা হয়েছিল। এভাবে আওয়ামী লীগ চিন্তার স্বাধীনতা এবং বাকস্বাধীনতা নিষিদ্ধ করেছিল। খসড়া বেসরকারি সম্প্রচার নীতিমালা সেই একই অসত্ উদ্দেশ্য হাসিল করার একটি পদক্ষেপ মাত্র। এই প্রস্তাবমালা আলোচনার অযোগ্য এবং জাতি এটা প্রত্যাখ্যান করে। আওয়ামী লীগ যদি সরকারি ক্ষমতা ব্যবহার করে এটি জাতির ওপর চাপিয়ে দেয়, তার পরিণাম হবে ভয়াবহ।

পৃথক প্রতিক্রিয়ায় বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আতাউস সামাদ, নিউজ টুডে সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আমাদের সময় সম্পাদক নাইমুল ইসলাম খান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল এসব কথা বলেন।
উল্লেখ্য, সম্প্রতি একটি বেসরকারি সম্প্রচার নীতিমালা তৈরি করা হয়েছে এবং তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির কাছে এ সংক্রান্ত খসড়া পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, কোনো আলোচনামূলক অনুষ্ঠানে কোনো প্রকার অসঙ্গতিপূর্ণ বিভ্রান্তিমূলক তথ্য বা উপাত্ত দেয়া যাবে না। প্রয়োজনে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেলিভিশন বা রেডিও বা অনুষ্ঠান পরিচালক জবাবদিহি করতে বাধ্য থাকবে। নীতিমালায় বলা হয়, জাতির পিতার প্রতি কোনো অবজ্ঞা বা অসম্মান করা যাবে না। রাজনীতির বিষয়ে নেতিবাচক কিছু প্রচার করা যাবে না। বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এমন কোনো বিষয়ে প্রচার চালানো যাবে না। সরাসরি বা বিজ্ঞাপনের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের বক্তব্য বা মতামতও প্রচার করা যাবে না। রাজনৈতিক উদ্দেশে কোনো বিদ্রোহ, নৈরাজ্য এবং হিংসাত্মক ঘটনা প্রদর্শন করা যাবে না। রাজনৈতিক ব্যক্তি, বিদেশি কূটনীতিক ও জাতীয় বীরদের পণ্যের বিজ্ঞাপনে অন্তর্ভুক্ত করা যাবে না। রেডিও, টেলিভিশন চ্যানেলকে নিজ দায়িত্বে বিজ্ঞাপন সংক্রান্ত ছাড়পত্র প্রদান করতে হবে এবং এক্ষেত্রে টেলিভিশন বিজ্ঞাপন নীতিমালা সঠিকভাবে অনুসরণ করা না হলে তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট টিভি চ্যানেলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×