ফাইলের ২/৩ টে করে কপি
একজন সহকারী অফিসে বহু পুরানো ফাইল লাট হয়ে পড়ে থাকতে দেখে সেই অফিসের অফিসার সচিবালায়ে উদ্ধতন কতৃপক্ষের কাছে নোট পাঠালেন ফাইল গুলো মিছে মিছে জায়গা জোড় করে আছে এগুলো পুরানো কাগজের দরে বেচে দেয়া যেতে পারে কি ?
সচিবালয় থেকে নোট এলো বেচে দিতে পারেন , তবে তার আগে প্রতোকটা ফাইলের তিনটে করে কপি করিয়ে রাখবেন।
চারিত্রিক সার্টিফিকেট লাগবে
-কমিশনার সাহেব বাসায় আছেন ?
=কেন ?
-আমার একটা চারিত্রিক সার্টিফিকেট দরকার |
=তিন মাস পরে আসেন, উনি নারীঘটিত কেসে ছয় মাসের জেলে আছেন ||
ডান রাজনীতিবিদ (ঠিক যেন বাংলার রাজনীতিবিদ)
আজীবন বাম রাজনীত করেছেন খ্যাতনামা এক রাজনীতিবিদ।
এখন মৃত্যুশয্যায়।
শুভার্থীরা ঘিরে আছে শেষ সময়ের বাণী শোনার জন্য।
-রাজনীতিবিদ বললেন, মরার আগে আমি একটা ডান দলে যোগ দিতে চাই।
=কেন ? এই শেষ বেলায় কেন কপালে কলঙ্ক লাগাতে চান ?
-মরার আগে অন্তত একজন ডান রাজনীতিবিদ মেরে যেতে চাই।
ভয়াবহ অবস্থা
রাতে গাড়ি চালিয়ে ফিরছিলেন এক ভদ্রলোক। গাড়ি জ্যামে আটকে গেলে এক ভিক্ষুক এসে হাত পাতল।
-দয়া করে কিছু দিন স্যার !
=তুমি মদ খাও ?
-না স্যার।
=তুমি ধূমপান কর ?
-না।
=জুয়া খেল ?
-না।
=তুমি শিগগির আমার গাড়িতে উঠ।
-যা দেবার এখানেই দিন, স্যার।
= না, তোমাকে বাড়ি নিয়ে আমার স্ত্রীকে দেখাতে চাই যে, মদ, জুয়া, ধূমপান এ সবের সাথে না থাকলে মানুষের জীবনের কি ভয়াবহ অবস্থা হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

