somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংবাদিক দীনেশ দাসকে চাঁপা দেয়া ঘাতক বাসটি ছিল ৫০ বছরের পুরনো!! দৈনিক মাসোহারা ৩২০ টাকা পুলিশের পঠেকেটে।

১২ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর কাকরাইলে সাংবাদিক দীনেশ দাস যে বাসের চাপায় নির্মমভাবে নিহত হন, ঘাতক সেই গাড়িটি ৫০ বছরের পুরনো। এমনকি এটি ২৯ বছর ধরে ছিল পরিত্যক্ত। ১৯৮২ সালের নভেম্বরে বাসটিকে (ঢাকা মেট্রো-জ-১৪-২৪৩৫) মারাত্দক ত্রুটিপূর্ণ, অকেজো ও রাস্তায় চলাচলের সম্পূর্ণ অনুপযোগী বলে ঘোষণা দেয় বিআরটিএ। এ কারণে মেয়াদোত্তীর্ণ গাড়িটির কাগজপত্র আর নবায়ন করা সম্ভব হয়নি। ২৯ বছর আগেই গাড়িটি ভেঙেচুরে 'ভাঙ্গারির পণ্য' হিসেবে ক্রয়-বিক্রয় হয়ে গেছে বলে জানতেন বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিন্তু অর্ধ শতাধিক যাত্রীবোঝাই করে রাজধানীর রাস্তায় যে গাড়িটি দাপিয়ে বেড়াত, তা সার্জেন্ট-পুলিশের অজানা ছিলনা। থানা ও ট্রাফিক বিভাগের মাসোহারার তালিকায়ও ছিল গাড়িটির নম্বর। গাড়িটি থেকে প্রতিদিন মাসোহারা হিসেবে ৩২০ টাকা হারে চাঁদা আদায় করা হতো। পরিবহন মালিক সমিতির সাবেক নেতা আনোয়ার হোসেনের মালিকানাধীন ঘাতক বাসটি আরও পাঁচ বছর আগে জোড়াতালি দিয়ে সাড়ে সাত ফুট লম্বা বানানো হয়। ৩২টির স্থলে করা হয় ৪৪ আসন। একটি সরকারি সংস্থার কর্মচারীদের পরিবহনের চুক্তিবদ্ধে বহাল তবিয়তে ছিল বাসটি।

সাংবাদিক দীনেশ দাসকে চাপা দেওয়া ঘাতক বাসটির মতো ত্রুটিপূর্ণ, চলাচলের সম্পূর্ণ অনুপযোগী, পরিত্যক্ত-ঘোষিত প্রায় পাঁচ হাজার গাড়ি রাজধানীর রাস্তা দাপিয়ে বেড়ায়। সরকারি কর্মচারী বহন করার অজুহাতে এসব বাসে সংস্থাপন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ভূমি মন্ত্রণালয় নামে সাইনবোর্ড লাগানো থাকে, চলাচল করে দাপটের সঙ্গে। মন্ত্রণালয়ের সাইনবোর্ড লাগানো ব্যক্তিমালিকানার গাড়িগুলো মডেলবিহীন, শতভাগই ত্রুটিপূর্ণ। বৈধ কোনো কাগজপত্র নেই গাড়িগুলোর। ব্লু বুক, রোড পারমিট, ইন্স্যুরেন্সের কাগজ নেই, চালকদেরও নেই বৈধ লাইসেন্স। তবু গাড়িগুলো অদৃশ্য ইশারায় যাত্রীবোঝাই করে নির্বিঘ্নে চলাচল করছে রাজধানীর সর্বত্র। দিনের অফিস-সময়সীমায় পার্কিং অবস্থায় থাকার কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান থেকেও এসব গাড়ি ও চালকরা রেহাই পেয়ে যায়। অন্যদিকে ট্রাফিক পরিদর্শকদের মোটা অঙ্কের মাসোহারা দেওয়ায় অন্য কোনো ঝুটঝামেলাও পোহাতে হয় না তাদের।

কোথায় থাকে, চাঁদা কত : চলাচলের অনুপযোগী '১৯৬২ মডেলের সুপিরিয়র কোচ' নামের এমন তিন শতাধিক পরিত্যক্ত বাস রাখা হয় যাত্রাবাড়ীর অদূরে ঢাকা-চট্টগ্রাম সড়কঘেঁষা আবর্জনাপূর্ণ স্থানে। এগুলো নিরাপদে চলাচলের জন্য ডেমরা ও যাত্রাবাড়ী থানা এবং ট্রাফিকের (পূর্ব জোন) কতিপয় কর্মকর্তার নামে প্রতিদিন প্রতিটি গাড়ি থেকে ৩২০ টাকা করে চাঁদা দিতে হয়। চাঁদা তোলার দায়িত্ব পালন করেন জনৈক হালিম ও হাসমত। লাইনম্যানরা প্রতিটি গাড়ি থেকে ২০ টাকা হারে নিজেদের জন্য আদায় করে থাকেন। ১০০ টাকা করে থানায় ও ২০০ টাকা ট্রাফিক বিভাগে পেঁৗছে দেন তারা। একইভাবে মতিঝিল এলাকায় মডেলবিহীন, কাগজপত্রহীন এসব স্টাফ বাসকে ঝুটঝামেলামুক্ত রাখার বিনিময়ে ট্রাফিক বিভাগের কতিপয় কর্মকর্তা প্রতি মাসে আদায় করে থাকেন তিন লক্ষাধিক টাকা।

একজন সাংবাদিক, একজন আপনি আমি মরলে কার কি আসে যায়????
পুলিশের তো আয় হচ্ছে, দ্যাশ এগিয়ে যাচ্ছে ডিজিটালে।
কি আজিব দ্যাশে আমাদের বাস।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×