আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী ও প্রসিকিউশন সদস্য জেয়াদ-আল-মালুমের পারস্পরিক সম্বোধন নিয়ে সোমবার ভিন্ন এক সময় কাটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
মালুম আসামি পক্ষের যুক্তি খণ্ডন করতে গেলে সম্বোধনের বিষয়টি ট্রাইব্যুনালে আলোচনার বিষয় হয়।
যুক্তি দিতে গিয়ে তিনি এক সময় সালাউদ্দিনকে ‘সাকা চৌধুরী’ সম্বোধন করেন।
ট্রাইব্যুনাল চেয়ারম্যান নিজামুল হক তখন মালুমকে থামিয়ে বলেন, “পত্র-পত্রিকায় [এভাবে] লেখা হলেও এতে উনার আপত্তি আছে। তাই উনার নাম বলার সময় পুরোটুকুই বলবেন।”
আদালতের পেছনের দিকে থাকা সালাউদ্দিন এ কথা শুনে উচ্চস্বরে বলে ওঠেন, “ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ।”
এ সময় মালুম আদালতে অভিযোগ করেন, “কিন্তু, সালাউদ্দিন কাদের চৌধুরী তো আমাকে হালুম বলেন!”
তখন আবার শোনা যায় সালাউদ্দিনের প্রবল কণ্ঠস্বর। তিনি বলেন, “কী? হালুম?! না, না, কখনো হালুম বলিনি।”
সাধারণত বাংলা দৈনিক পত্রিকাগুলোয় সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম সংক্ষেপে ‘সাকা চৌধুরী’ লেখা হয়।
বিস্তারিত জানতে চাইলে
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


