একটি জরিপে তিন লাখ ৭৪ হাজার ভোট পেয়ে তিনি ৫০ জন নায়িকার শীর্ষ অবস্থানে রয়েছেন।
ভারতের জনপ্রিয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।
দৈনিকটি ‘টাইমস ৫০ মোস্ট ডিজাইৠাবল ওম্যান অব ২০১১’ শিরোনামে জরিপ পরিচালনা করে।
প্রতি বছর টাইমস অব ইন্ডিয়া বলিউড তারকাদের নিয়ে এ ধরনের জরিপের আয়োজন করে থাকে। জরিপে পাঠকরা সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করেন তাদের প্রিয় তারকাদের।
লন্ডনে অবস্থানকারী কারিনা এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, ‘এটা মানুষের অভিরুচির ব্যাপার, প্রতি বছরই এর পরিবর্তন হয়। খাবারের ক্ষেত্রে যেমন কখনো ভালো লাগে ইন্ডিয়ান, কখনো চাইনিজ, কখনো আন্তর্জাতিক।’
তিনি বলেন, ‘আমি দর্শকদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত, এটা জানতে পেরে আনন্দে লাগছে। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। এখন নিশ্চয়ই পছন্দের নায়িকার সঙ্গে অন্য অভিনেতা-অভিনেত্রীরা কাজ করে মজা পাবেন।’
এই তালিকায় আরও আছেন যথাক্রমে ক্যাটরিনা কাইফ, দিপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আনুষ্কা শর্মা ও তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছেন ‘ডার্টি পিকচার’ খ্যাত বিদ্যা বালানের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

