somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএসএফের গুলি-হত্যা গ্রহণযোগ্য নয়: দীপু মনি (আমার লিপষ্টিক আফু)।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশিদের ওপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের নির্যাতন, গুলি এবং হত্যাকাণ্ডের ঘটনা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার চাঁদপুরে এক মত বিনিময় অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকার বারবার এ ধারনের ঘটনার প্রতিবাদ করে আসছে। সীমান্তে এসব ঘটনা যাতে না ঘটে- সে বিষয়ে ভারত সরকারও একমত। দুই দেশের সরকারই সীমান্তে হত্যাকাণ্ড শুন্যের কোঠায় নিয়ে আসার চেষ্টা করছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও দীর্ঘ দিন ধরে ভারতীয় সীমান্ত রক্ষীদের হাতে বাংলাদেশি হত্যা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছে। বৃহস্পতিবার ভোরেও সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ধরনের ঘটনার প্রতিবাদ জানালে গত বছর ভারতের পক্ষ থেকে বলা হয়, সীমান্তে রক্তক্ষয় বন্ধে প্রাণঘাতী নয়-এমন অস্ত্র সরবরাহ করা হচ্ছে বিএসএফকে।

তবে বিএসএফ প্রধান ইউ কে বনসাল মঙ্গলবার বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন, “গুলি চালানো পুরোপুরি বন্ধ করা কখনোই সম্ভব না। যতক্ষণ ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজ চলতে থাকবে, ততোক্ষণ বিএসএফকে তা আটকাতেই হবে। সেটাই এই বাহিনীর দায়িত্ব।”

এর একদিন পরেই ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সীমান্তে বিএসএফ নিরীহ বাংলাদেশিদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ না করলে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নালিশ করবেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলার আগে চাঁদপুর সার্কিট হাউজে পেশাজীবী, দলীয় নেতা-কর্মী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী।

টিপাইমুখ বাঁধ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, টিপাইমুখ নিয়ে যে যৌথ সমীক্ষা হবে তাতে দুই দেশের প্রতিনিধিরা থাকবেন। বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে যৌথ নদী সমীক্ষা সম্পন্ন হবে।

আমার লিপষ্টিক আফু যে এত্ত কতা কইচে, তাতেই আমার মন ভইরা গেছে।
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×