somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনের কথা বলতে পারি না : তোফায়েল, কেতাবি কথা বাদ দিন : ড. কামাল।

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন সাবেক ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত সৈয়দ মাজহারুল হক বাকীর শোকসভা মঞ্চের সভাপতি নূরে আলম সিদ্দিকী, আলোচক তোফায়েল আহমেদসহ অতিথিদের উদ্দেশে বলেছেন, কেতাবি কথা বাদ দিয়ে অসুস্থ রাজনীতির পরিবর্তনের জন্য মানুষের ঐক্য গড়তে রাস্তায় নামুন। মঞ্চের আলোচনা নয়, আপনাদের রাস্তায় আন্দোলন সংগ্রামে মানায়। সংসদে কথা বলুন, এখানে নয়। গতকাল বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ শোকসভায় তার আগে '৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমেদ বক্তৃতায় বলেন, আজকের জাতীয় রাজনীতির অবক্ষয়ের কারণে ছাত্ররাজনীতির অবক্ষয় ঘটেছে। ষাটের দশকে ছাত্রলীগের নেতারাই নন, অন্য সংগঠনের নেতারাও আলোচনার টেবিলে বিতর্ক করে বাইরে বন্ধুর মতো হৃদ্যতা নিয়ে চললেও আজ ছাত্রলীগ নিজেরা নিজেদের সহকর্মীদের ওপর হামলা করছে। তখন শিক্ষকরা মর্যাদা নিয়ে চলতেন। আজ শিক্ষকরা হয় বিএনপি ও আওয়ামী লীগের সামনে কর্মীর মতো বসে থাকেন। এটা ঠিক নয়। তোফায়েল বলেন, আজ আমার গুণগান করলে পদ-পদবি পাওয়া যায়। আজ মন্ত্রী হয়ে কর্মী হতে হয়। আগে কর্মী হয়ে পরে মন্ত্রী হতে হতো। দলের সাধারণ সদস্য তাই দল ও সরকার নিয়ে মন যা চায় তা বলতে পারি না। তিনিসহ সব বক্তা সৈয়দ মাজহারুল হক বাকির আত্দার মাগফেরাত কামনা করে তার গৌরবময় অবদান তুলে ধরেন। সভাপতির বক্তৃতায় সংগঠনের কাণ্ডারি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা নূরে আলম সিদ্দিকী বলেন, আমরা স্তাবক নই, আমরা শত্রু নই, আমরা বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার, তাই সৃজনশীল সমালোচক। আজ সংসদে কথা বলতে হবে। সংসদ সদস্যরা গণমানুষের প্রতিনিধি এটি ভুললে চলবে না। সরকার যেমন জনগণের অধিকার রক্ষা করতে পারছে না তেমনি বিরোধী দল সংসদে না গিয়ে জনগণকে দেওয়া ওয়াদার বরখেলাপ করছে। তিনি সৈয়দ মাজহারুল হক বাকি ও আবদুর রাজ্জাকের নেতৃত্বে ছয় দফা আন্দোলনের সাফল্যের গৌরব তুলে ধরেন। বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে যার যা অবদান তা দিতে হবে।

এম এ রশিদের পরিচালনায় শোকসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, মহাসচিব শেখ শহিদুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না, ষাটের দশকের ছাত্রলীগ নেতা সুধীর কুমার হাজরা, ছাত্রলীগের একাংশের সাবেক সভাপতি নূরল ফজল বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান। শোকসভায় আবদুল জলিল আবদুর রাজ্জাকের বড় ধরনের স্মরণসভা করার প্রস্তুতি চলছে বলে জানান। আগামী ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেইলি রোড অফিসার্স ক্লাবে অকাল প্রয়াত সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সাত্তার টিংকুর মিলাদ মাহফিলে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×