অপহরণের পর ঢাকার ৫৬ নং ওয়ার্ড এর বিএনপির সাধারণ সম্পাদক রফিকের লাশ মিলল কুষ্টিয়ায় ,,,,,এই দায় কে নেবে? আমরা কি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাইতে পারি না!!
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেনার নাম রফিকুল ইসলাম মজুমদার, বয়স - ৪৬, ছিলেন ঢাকার ৫৬ নং ওয়ার্ড এর বিএনপির সাধারণ সম্পাদক।
গত শনিবার রাতে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আনন্দনগর গ্রামে সন্ধ্যার পর রফিকুল বাড়িতে বসে স্বজনদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় সাদা রঙের একটি মাইক্রোবাস এসে বাড়িটির সামনে থামে। মাইক্রোবাসের আরোহীরা নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে রফিকুলকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় তারা রফিকুলের স্বজনদের ঝিনাইদহ র্যাব অফিসে যোগাযোগ করতে বলে।
রাত ১০টার দিকে কুষ্টিযার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের মাঠ থেকে হাতকড়া লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
তার হাতকড়ায় ‘পুলিশ’ শব্দটি খোদাই করে লেখা ছিল আর গলায় মাফলার পেঁচানো ছিল।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার হামিদুল হক বিএনপি নেতা রফিকুলকে তুলে আনার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের কোনো টিম রফিকুলকে আনেনি।
ইহা অবশ্যই অস্বাভাবিক মৃত্যু। এই মৃত্যুর দায় কি কেউ নেবে? আমরা কি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাইতে পারি না!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাহাড় চূড়ায়
সাইফুল ইসলাম সাঈফ
সে এখন পাহাড় চূড়ায়
স্বপ্ন ছোঁয়া বিজয়ী!
চোখে দেখা প্রথম উল্লসিত
একটি পণ্য বিক্রয় করে হাজার টাকা-
লাভ করে কী যে খুশি!
কিন্তু এখন তার মাসে আয় কোটি
তবুও সে হয় না তৃপ্ত... ...বাকিটুকু পড়ুন

সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান...
...বাকিটুকু পড়ুনগঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুন