somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহার সাথে প্রথম দেখা

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক অনেক দিন আগের কথা......... আমি তখন উনিভার্সিটিতে পড়ি............সম্ভবত 3rd year এ। আমার খুব ভালো একজন বান্ধবী ছিল (নামটা না বলি, ওর কথা অন্য কোনদিন বোলব).........ওর অভ্যাস ছিল অসময়ে ফোন করে ডাকা.........আর ঠা ঠা রোদের মধ্যে হাটা, কিংবা ঝিরঝিরি বৃষ্টিতে ভেজা, এই টাইপের হাবিজাবি কাজ করা.........

এমনই একদিন...... ঝিরঝির বৃষ্টি হচ্ছে......যাকে ইলশেগুরি বৃষ্টি বলে আর কি, ঘুমের জন্য আদর্শ পরিবেশ। আমি কাথা মুড়ি দিয়ে মাত্র চোখটা বন্ধ করেছি, অমনি বেরসিক ফোনটা বেজে উঠলো......মেজাজ চরম খারাপ, ইচ্ছে হচ্ছিল একটা আছার দেই...... ফোনটা হাতে নিয়া দেখি বান্ধবীর ফোন, রাগ নিমিষেই হাওয়া। গলায় মধু ঢেলে বললাম হেল্লু। উনি তারচেয়ে মধুর গলায় কইলেন “তুমি কই? এইরাম আবহাওয়ায় কেউ ঘুমায়? তাত্তারি আইসা পরো, আমি কার্জনে” কি আর করা দিলাম দৌড়।

যাইয়া দেখি, কেউ নাইক্যা.........দিলাম ফোন, আমার সাথে মশকরা? দুই চাইরটা রিং হইতে না হইতেই একখান রিকশায় তিনি আর একজন অপরিচিত মেয়ে হাজির। দেইখা আমি তো টাস্কি খাইলাম, ভাবতেছি এইটা আবার কেডা? আরও টাস্কি খাইলাম হে যখন মধুর গলায় কইলো “ভাইয়া!!! দশটা টাকা দেন তো!!!” আমি বরাবরই মেয়েদের না কইতে পারি না, এইবারও পারলাম না, দিলাম.........আর দেখিলাম তাহারে.........তাহার চোখে তখন কিছুই দেখি না.........(অনেক পরে বুঝে ছিলাম অই চোখে লেখা ছিল আমার সর্বনাশ)

সেই প্রথম দেখা তার সাথে, প্রথম কথাও

এরপর অনেক কথা হয়েছে, এখনো হয়............ সে এখন আমার সব টাকাই নিজের টাকা মনে করে, কথায় কথায় চিতকার করে, ধামকি দেয়.........আবার জ্বরজারি হইলে রাত জেগে সেবাও করে.........মানে আমার বউ


অরে নিয়া লেইখা ব্লগ ভইরা ফেলার ইচ্ছা আছে (কেউ পড়ুক আর নাই পড়ুক, আমি লেখপই)


তাহার সাথে প্রথম দেখা -২
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৪
২০টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এ ডিসেকশন অব এ স্করপিয়ন

লিখেছেন আদম_, ২৯ শে মে, ২০২৬ রাত ১০:৪২



একজন বৃ্শ্চিক জাতক গান ভালোবাসে- গান সব রাশির জাতকরাই ভালোবাসে, তবে বৃশ্চিকের চয়েসটা ভিন্ন। বৃশ্চিক ভালোবাসে কোয়ালিটি, জেনুইনটি, অথেনটিসিটি। আউল-ফাউল জিনিস বৃশ্চিককে গেলানো যাবেনা- বৃশ্চিক গলার্ধকরণ করেনা খেলোয়ার জাহান... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফামস স্ট্যাচু অফ দ্যা টাউন মিউজিসিয়ান অফ ব্রেমেন

লিখেছেন রোকসানা লেইস, ৩০ শে মে, ২০২৬ রাত ১:৫৬



দুই বছর আগে গিয়েছিলাম, জার্মানির ব্রেমেন শহরে। সেখানে গিয়ে দেখা হয়েছিল ছোটবেলায় গল্পে শোনা চরিত্র গুলোর সাথে। গল্পের সেই চরিত্রগুলোকে কেউ সাজিয়ে রেখেছে এভাবে এই শহরে, যাওয়ার আগে জানা... ...বাকিটুকু পড়ুন

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজের মূর্খতা নাকি অহংকার?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ৩০ শে মে, ২০২৬ দুপুর ২:৫৩

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন "নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা গবেষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার... ...বাকিটুকু পড়ুন

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৪:৫০


গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে মে, ২০২৬ রাত ৯:৫২



শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×