somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ আওয়ামীলীগঃ রাজনীতির চোরাবালীতে বিজয়ের আয়োজন (পর্ব-১)

২২ শে মার্চ, ২০১৪ ভোর ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যারা চল্লিশের কোটা পার করেছি তাদের রাজনীতির ভাবনা আর আজকে যারা ২০-৩০ বয়সের মধ্যে আছেন তাদের চিন্তার পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। রাজনীতির হাতে খড়ি আমার ৮০ এর দশকের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। পারিবারিক ভাবেই বাংলাদেশ আওয়ামীলীগ এর রাজনীতিতে দীক্ষা পেয়েছিলাম। সর্বপ্রথম একটিভলি ভোটের রাজনীতিতে জড়িয়ে যাই ডঃ কামাল হোসেন বাংলাদেশে আওয়ামীলীগ থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর। কৈশরে আর প্রাথমিক যৌবনে যাদের জন্যে জীবনবাজি রেখেছিলাম ভোটের যুদ্ধে আজ তাদের অনেকেই আওয়ামীলীগের সাথে নেই। সময়ের ব্যবধানে পাওয়া না পাওয়ার হিসাব কষলে শুধু হাহাকার করে উঠে মন। এ শুধু ব্যক্তিগত চাওয়া পাওয়ার হিসেব নয়। এ হচ্ছে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যখন বিশ্ব শাসণ করতে মরিয়া আমরা তখন এক আত্নঘাতি রাজনীতিতে নিমর্জিত। বিশ্ববিখ্যাত ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিটের পূর্বাভাস মতে ২০৩৩ সালের মধ্যেই ভারতের অর্থনীতি জাপানের অর্থনীতিকে অতিক্রম করবে আর চীন ২০৪০ সালে আমারিকাকে হটিয়ে বিশ্বের ১নম্বর অর্থনীতির আসন দখল করবে। সেখানে আমরা এ কোন বাংলাদেশ নির্মাণ করছি? বিগত ৫ বছরের রাজনীতি বিশ্লেষন করলে ভবিষ্যতের এক অধোগতির বাংলাদেশ দেখতে পাবেন। গত ২ বছর ধরে আমাদের জিডিপি ক্রমাবনতিশীল। জিডিপির এই ক্রমাবনতিশীল ধারা চলতে থাকলে আপনি আগামী ৫ বছরের মধ্যেই ১৯৯০ এর দশকের অবস্হায় পৌঁছে যাবেন। এ কোন চোরাবালীতে ডুবতে যাচ্ছে বাংলাদেশ? যারা এর নির্মাতার আসনে বসে আছেন সময় হয়েছে তাদের নিকট এর উত্তর খোঁজার।

বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ মুহুর্তের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ১) মাওলানা ভাসানীর আওয়ামী মুসলিমলীগ ত্যাগ, ২) আওয়ামী মুসলিমলীগ নাম পরিবর্তন করে আওয়ামীলীগ নাম ধারণ, ৩) ১৯৭০ এর নির্বাচনে আওয়ামীলীগের জয়লাভ, ৪) স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে স্বাধীন বাংলাদেশ সরকার ঘটন ৫) স্বাধীনতা যুদ্ধে ভারতের সহায়তা লাভ ৬) বাংলাদেশের স্বাধীনতা ৭) বংগবন্ধু এবং তাজউদ্দীনের মধ্যে রাজনৈতিক দূরত্ব তৈরি, ৮) ১৯৭৪ এর দূর্ভিক্ষ ৯) বাকশাল ঘটন ৯) বংগবন্ধু এবং জাতীয় ৪ নেতার হত্যা ১০) শেখ হাসিনার নেতৃত্বে নতুন রুপে আওয়ামীলীগের আত্নপ্রকাশ, ১১) এরশাদের সাথে সমাঝোতার রাজনীতি, ১২) জামাতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সফল আন্দোলন, আর সর্বশেষে ১৩) এরশাদ এবং বামদের সাথে ঐক্য করে রাজনীতির গতিপথ নতুনভাবে লিখার চেষ্টা চালানো।

ইতিহাসের প্রেক্ষাপট পর্যালোচনা করলে ১ টি বিষয় ফুটে উঠে আওয়ামীলীগ যখন বাম রাজনীতির দ্বারা প্রভাবিত হয় তখন বাংলাদেশের মাটি ও মানুষের স্বার্থের বিপক্ষে হঠকারী সিদ্ধান্ত নেয়। আর এর মূল্য শুধু আওয়ামীলীগ একাই দেয়না, পুরো বাংলাদেশকেই এর মূল্য দিতে হয়। বাম রাজনীতির ধারকদের মাধ্যমে প্ররোচিত হয়েই বংগবন্ধু বাকশাল গঠন করেছিলেন - উদ্দ্যেশ্য ছিল একটাই বাংলাদেশের রাজনীতির গতিপথ পরিবর্তন করে দেয়া। কিন্তু সময়ের ব্যবধানে এই অপরাজনীতির স্বিকার হয়েছিলেন স্বয়ং বংগবন্ধু।

ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে ইতিহাসের পুনোরাবৃতি একই ভাবে হয়না। সাম্প্রতিক রাজনীতির গতিপ্রকৃতি বলে দেয় রাজনীতির এ রুড় শিক্ষা এবার অনেক বেশী কঠিন হবে। এটি পরাবাস্তব না হলেও এর দায় এবং মূল্য এত বেশী হবে যে তা বহন করা সত্যিকারের নিবেদিত প্রাণ আওয়ামীলীগ কর্মীদের জন্য অনেক কঠিন হবে। আগামী পর্বে এই দায় নিয়ে লিখার আশা রইল।

সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৪ সকাল ৭:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×