somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান..............।!!!!!!!!!!!

২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তারেক বা বেগম খালেদা জিয়া যদি এপ্রিল মাসের ১ তারিখে এ দাবী করতেন তাহলে বুঝতে পারতাম কেন তারা এ দাবী করছেন। কিন্তু তারা এ দাবী করলন সপ্তাহ ব্যবধানে মহান স্বাধীনতা দিবসে। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী যখন এ দাবি নিয়ে সামনে হাজির হন তখন 'মাথা নষ্ট' এই অভিধায় বিষয়টিকে ছুঁড়ে ফেলি কি করে? তাই খুজতে লাগলাম তাদের কথার রহস্য। কিছু একটা পেয়েও গেলাম। কিন্তু এরি মধ্যে আমার ফেইসবুক বন্ধু চবির সাবেক ভিসি বর্তমানে শেখ হাসিনার ঘনিষ্টজন এবং সরকারের সকল কাজের পক্ষে কলাম লিখক এক অধ্যাপকের পোষ্ট। তিনি হাজির করলেন বিএনপির ওয়েব সাইটে জিয়াকে ৭ম প্রেসিডেন্ট হিসাবে লিখা আছে।


মনের অতৃপ্তি এতে আরও বাড়ল। সব শেষে ফেইজ বুকে একটি লিংক পেলাম যাতে ২০০৯ সালের জুন মাসে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক এখন সময়ের একটি লিখার যোগসুত্র। সাপ্তাহিকীটি প্রশ্ন রেখেছিল ১৯৭১ সালের ২৬ এ মার্চের পর মুজিব নগর সরকার গঠিত হবার আগ পর্যন্ত ২২ দিন কি বাংলাদেশ সরকার বিহীন ছিল?


এরি সুত্র ধরে জাতীয়তাবাদী এক্টিভিষ্টরা নেমে পড়েন এবং ২০১০ সালে ঢাকায় বাসরত এক জাতীয়তাবাদী একটি নোট লিখেন যেখানে তিনি জিয়াকে প্রথম ২২ দিনের জন্যে প্রেসিডেন্ট বলে দাবী করেন। তিনি ভারতীয় লিখক, বাংলাদেশী লিখক, ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন সুত্র, বিদেশী বিভিন্ন পত্রিকার লিখা কোট করেছেন। সাথে আমেরিকান এ্যামবাসীর ঢাকা থেকে পাঠানো টেলিগ্রাফের কপি।


ইতিহাস হতে হবে সত্য নিষ্ট। এতে কোন ধরনের গাজাখুরির যায়গা নেই। এমনিতেই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে অনেক বিতর্কিত এবং অমিমাংষিত বিষয় আছে। এ বিতর্কের মূল কারণ বাংলাদেশ আওয়ামীলীগ। আওয়ামীলীগ বা বংগবন্ধু যদিও প্রধান দল বা নেতা ছিলেন, কিন্তু মুজিবনগর সরকার গঠনের আগ পর্যন্ত আওয়ামীলীগের তেমন কোন রাজনৈতিক বা প্রতিযুদ্ধের প্রস্তুতি ছিলনা। ফলে এই অবস্হায় খালি মাঠে মাঠের প্রয়োজনে সামরিক বাহিনীর লোকজন রাজনৈতিক বা প্রতিযুদ্ধের দায়িত্ব পালন করে অনেকটাই নিজ উদ্দ্যোগে। কিন্তু আওয়ামীলীগের নেতৃবৃন্ধ এই কৃতিত্বটুকু অন্যদের দিতে নারাজের কারণেই আমাদের ইতিহাসের বিকৃতি ঘটেছে। এর দায় প্রধানত আওয়ামীলীগের। ইতিহাসের এই দায়ে নতুন করে যুক্ত হল ২২ দিনের সরকারের দাবী। হয় আমাদেরকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করতে হবে মুজিব নগর সরকার গঠনের দিন নতুবা সঠিক ইতিহাসের সন্ধান। কারণ একটি দেশ কখনই সরকার বিহীন থাকেনা। তবে নতুন যুক্ত হওয়া এ বিষয়ও হয়ত সময়ের ব্যবধানে মীমাংসিত হবে। কিন্তু তার আগেই জিয়া পরিবারের পক্ষ থেকে এভাবে নতুন ভাবে বিতর্ক তৈরি করা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে? সময়েই বলে দিবে তারা কতটুকু যোক্তিক সময়ে বিষয়টা সামনে এনেছে।


অনেক আগেই ব্লগে বলেছিলাম শেখ হাসিনা বাংলাদেশের জন্যে নতুন ক্রাইসিস তৈরি করলেন স্বাধীনতার পক্ষ বিপক্ষে জাতিকে বিভক্ত করে। আজ জাতি শুধু ভূমিকা নিয়েই বিভক্ত হবেনা, বিভক্ত হবে ইতিহাসের দাবী, দায়, দেনা, পাওনা নিয়েও। এর ফল হতে পারে একটি দূর্বল এবং ভংগুর রাষ্ট্র বাংলাদেশের ক্রমান্বয়ে পিছিয়ে পড়া।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×